আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

মাত্র ১,৯৯৯ টাকায় বাজারে এলো দেশের সবচেয়ে পাতলা ফিচার ফোন,রাখা যাবে ওয়ালেটে

July 24, 2026 4:38 PM
মাত্র ১,৯৯৯ টাকায় বাজারে এলো দেশের সবচেয়ে পাতলা ফিচার ফোন,রাখা যাবে ওয়ালেটে

দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড নতুন ফিচার ফোন XTRA X1 বাজারে এনেছে। নির্মাতাদের দাবি, এটি বর্তমানে দেশের সবচেয়ে পাতলা (আলট্রা স্লিম) ফিচার ফোন। রোববার থেকে স্মার্টফোনটির বিক্রি শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে।

আরও পড়ুন-এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও! বাংলাদেশে আসছে ভিভোর ৮১০০mAh ব্যাটারির নতুন স্মার্টফোন

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিজেদের কারখানায় উৎপাদিত XTRA X1-এর সবচেয়ে বড় আকর্ষণ এর ৭.৩ মিলিমিটার পুরুত্বের স্লিম ডিজাইন। পাতলা গঠনের কারণে ফোনটি সহজেই ওয়ালেট, শার্টের পকেট বা ছোট জায়গায় রাখা যায়।

সেলেক্সট্রার চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ বলেন, ডিজাইনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েই XTRA X1 তৈরি করা হয়েছে। তাঁর ভাষায়, নতুন এই মডেলটি স্টাইলিশ ফিচার ফোন ব্যবহারের অভিজ্ঞতা ফিরিয়ে আনবে এবং বাজারে নতুন ধারা সৃষ্টি করবে।

ফোনটিতে রয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে এবং ১,২৫০mAh ব্যাটারি। এছাড়া দ্রুত চার্জিংয়ের জন্য এতে USB Type-C পোর্ট ব্যবহার করা হয়েছে, যা বর্তমান সময়ের ফিচার ফোনে তুলনামূলক আধুনিক সংযোজন।

ব্যবহারকারীদের সুবিধার জন্য XTRA X1-এ Magic Voice ফিচারের পাশাপাশি জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য একটি টর্চলাইটও যুক্ত করা হয়েছে।

ফোনটি কালো, ধূসর ও সাদা—এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

সেলেক্সট্রা জানিয়েছে, নতুন এই ফিচার ফোনের সঙ্গে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হবে। দেশের বাজারে XTRA X1-এর দাম নির্ধারণ করা হয়েছে ১,৯৯৯ টাকা।

সূত্র: প্রথম আলো 

আরও পড়ুন-এক চার্জে ১৫ দিন চলবে নতুন নকিয়ার যে ফোনটি

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now