আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

বাংলাদেশে অনার ৬০০এসের বৈধ বিক্রি শুরু, থাকছে বিশেষ উপহার

November 7, 2026 7:43 PM
বাংলাদেশে বিক্রি শুরু হওয়া অনার ৬০০এস স্মার্টফোন

বাংলাদেশে অনার ৬০০এস স্মার্টফোনের বৈধ বিক্রি শুরু করেছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ফোনটির একমাত্র বিক্রেতা হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি। ড্যাজলের আউটলেট থেকে ফোনটি কিনলে স্মার্টওয়াচ, ট্রাভেল ব্যাগসহ বিভিন্ন উপহার এবং ছয় মাসের সুদবিহীন কিস্তির সুবিধা পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন- দেশের বাজারে শাওমির নতুন স্মার্টফোন রেডমি ১৭ ফাইভজি,ফোনটির দাম কত?

বাংলাদেশের বাজারে অনার ৬০০এস স্মার্টফোনের বৈধ বিক্রি শুরু করেছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি দেশে স্মার্টফোনটির একমাত্র বিক্রেতা হিসেবে কাজ করছে। ৩ নভেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কে ড্যাজলের শোরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ফোনটির বিক্রি শুরু হয়।

ফোনটি কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য বিশেষ উপহারের পাশাপাশি কিস্তির সুবিধাও রাখা হয়েছে। ড্যাজলের আউটলেট থেকে অনার ৬০০এস কিনলে উপহার হিসেবে পাওয়া যাবে অনার স্মার্টওয়াচ ৬আই ও একটি ট্রাভেল ব্যাগ। এ ছাড়া ড্যাজল কেয়ার প্লাসের আওতায় বর্ধিত সুরক্ষা ও রক্ষণাবেক্ষণ সুবিধা থাকছে। ফোনটি কিনে মোটরসাইকেল জেতার লটারিতেও অংশ নেওয়া যাবে। পাশাপাশি ছয় মাসের সুদবিহীন কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। এসব অফার চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ল্যাং গুও, হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন। অনুষ্ঠানে লাইফস্টাইল ও প্রযুক্তিবিষয়ক কনটেন্ট নির্মাতারাও অংশ নেন।

অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ল্যাং গুও বলেন, অনার ৬০০এসে দৈনন্দিন ব্যবহারকারীদের প্রয়োজন বিবেচনায় বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। ড্যাজলের সঙ্গে অংশীদারত্বের ফলে গ্রাহকেরা সরাসরি ফোনটি দেখে এর প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবেন। স্মার্টফোনের পাশাপাশি কানেক্টেড টেকনোলজি ইকোসিস্টেমের প্রসারেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

ড্যাজলের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল ইসলাম খান বলেন, অনার ৬০০এসের মাধ্যমে গ্রাহকেরা অনারের প্রযুক্তি সরাসরি ব্যবহারের সুযোগ পাবেন। অংশীদারত্বের ফলে ড্যাজলের বিভিন্ন আউটলেটে ফোনটি পাওয়া যাচ্ছে এবং বিশেষ অফারের মাধ্যমে এর বিক্রি শুরু হয়েছে।

অনার ৬০০এসে রয়েছে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটিতে আড়াই মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার ধাক্কা সামলানোর সক্ষমতা এবং আইপি৬৯ মানের পানি প্রতিরোধ ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া ফোনটিতে আলাদা এআই বাটন রয়েছে, যার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ফিচার ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’। এ সুবিধার সাহায্যে কথোপকথনের মাধ্যমে নির্দেশনা দিয়ে ছোট ভিডিও তৈরি ও সম্পাদনা করা সম্ভব।

সূত্র: Techzoom.tv

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “বাংলাদেশে অনার ৬০০এসের বৈধ বিক্রি শুরু, থাকছে বিশেষ উপহার”

Comments are closed.