আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

৭০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যামোলেড ডিসপ্লেসহ দেশে নতুন ফোন ‘হেলিও ১৫০’

November 13, 2026 3:08 PM
৭ হাজার এমএএইচ ব্যাটারির হেলিও ১৫০ স্মার্টফোন

৭ হাজার এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে ও মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে হেলিও ১৫০ স্মার্টফোন। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের এই ফোনটির দাম রাখা হয়েছে ২৭ হাজার ৯৯৯ টাকা।

আরও পড়ুন-৫০ মেগাপিক্সেলের জাইস টেলিফটো ক্যামেরায় ভিভোর নতুন ফোন ভিভো ভি৮০,দাম কত?

দীর্ঘস্থায়ী ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে প্রযুক্তি ব্র্যান্ড হেলিও। ‘হেলিও ১৫০’ মডেলের ফোনটিতে রয়েছে ৭ হাজার এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর ও ৮ জিবি র‍্যাম। স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৯৯৯ টাকা।

হেলিও ১৫০-এর অন্যতম আকর্ষণ ৬ দশমিক ৮৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এতে রয়েছে ১.৫কে রেজল্যুশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০-বিট কালার ডেপথ। ডিসপ্লেটির রেজল্যুশন ১২৬০×২৮০০ পিক্সেল এবং সর্বোচ্চ পিক ব্রাইটনেস ৫ হাজার নিটস বলে জানিয়েছে ব্র্যান্ডটি। ফলে ভিডিও দেখা, গেম খেলা ও দৈনন্দিন ব্যবহারে উজ্জ্বল ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা পাওয়া যাবে। এ ছাড়া ৯৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিওর পাশাপাশি এতে রয়েছে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি ও উন্নত ডিমিং সুবিধা।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৭ হাজার এমএএইচের সিলিকন অ্যানোড ব্যাটারি। এতে ১০ শতাংশ সিলিকন কনটেন্ট রয়েছে। ব্যাটারির সঙ্গে দেওয়া হয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ব্র্যান্ডটির দেওয়া তথ্য অনুযায়ী, ৪৪ ওয়াটের চার্জার ব্যবহার করে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ১ ঘণ্টা ৪২ মিনিট সময় লাগে।

ছবি ও ভিডিও ধারণের জন্য স্মার্টফোনটির পেছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ইআইএস প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা ছবি ও ভিডিও ধারণের সময় হাত কাঁপার প্রভাব কমাতে সহায়তা করে। পাশাপাশি রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ছাড়া ২কে রেজল্যুশনে ভিডিও ধারণ, মোশন ফটো, ডুয়াল-ভিউ ভিডিও রেকর্ডিং ও স্পোর্টস মোডের মতো সুবিধাও রয়েছে।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০ অক্টা-কোর প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ভার্চ্যুয়াল র‍্যাম প্রযুক্তির মাধ্যমে আরও ৮ জিবি যুক্ত করে সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেড র‍্যাম ব্যবহারের সুযোগ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ সর্বোচ্চ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

সুরক্ষার জন্য ফোনটিতে রয়েছে আইপি৬৪ রেটিং, যা ধুলাবালু ও পানির ছিটা থেকে সুরক্ষা দিতে সহায়তা করে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে শট জেনসেশন কভার গ্লাস এবং ব্র্যান্ডটির নিজস্ব আয়রন গার্ড প্রযুক্তি। দ্রুত ও নিরাপদে ফোন আনলক করতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা।

দৈনন্দিন ব্যবহারের জন্য এতে এনএফসি, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ও ডুয়াল স্পিকারও রয়েছে। ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ টিভি, এসি ও প্রজেক্টর নিয়ন্ত্রণ করা যাবে। এ ছাড়া ১৫০ মিটার পর্যন্ত অফলাইন ভয়েস চ্যাট সুবিধা রয়েছে বলে জানিয়েছে ব্র্যান্ডটি। এর মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক ছাড়াই নির্ধারিত দূরত্বের মধ্যে যোগাযোগ করা সম্ভব।

অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬। পাশাপাশি সাইড অ্যাপ্লিকেশন বার, ডায়নামিক উইন্ডো, স্মার্ট স্ক্রিনশট ও চিলড্রেন স্পেসের মতো সুবিধা দেওয়া হয়েছে। ফোনটির পুরুত্ব ৭ দশমিক ৯৭ মিলিমিটার এবং ওজন ২০৭ গ্রাম।

ক্ল্যাসিক নেভি ব্লু, ম্যাগনেটিক অ্যাশ ও মিন্ট গ্রিন—এই তিন রঙে পাওয়া যাবে হেলিও ১৫০। স্মার্টফোনটির সঙ্গে ১৫ মাসের বিক্রয়োত্তর সুবিধা এবং গ্রামীণফোনের বান্ডেল অফারও থাকছে বলে জানানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now