আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

দেশের বাজারে শাওমির নতুন স্মার্টফোন রেডমি ১৭ ফাইভজি,ফোনটির দাম কত?

November 6, 2026 3:30 PM
শাওমির নতুন রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

বাংলাদেশের বাজারে নতুন ফাইভজি স্মার্টফোন ‘রেডমি ১৭ ফাইভজি’ উন্মোচন করেছে শাওমি। ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর রয়েছে ফোনটিতে।

আরও পড়ুন-৯,০০০ mAh ব্যাটারি ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও ১৮৫Hz ডিসপ্লে নিয়ে বাজারে iQOO Neo 12

দেশের বাজারে নতুন ফাইভজি স্মার্টফোন রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ও উন্নত পারফরম্যান্সের সমন্বয়ে ফোনটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

শাওমি বাংলাদেশের তথ্য অনুযায়ী, রেডমি ১৭ ফাইভজিতে রয়েছে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। দীর্ঘ সময় ব্যবহারের সুবিধার পাশাপাশি দ্রুত চার্জের জন্য এতে ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি রাখা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে ডায়নামিক আরজিবি লাইট, যা ডিভাইসটির নকশায় ভিন্ন মাত্রা যোগ করেছে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পর্দার সুরক্ষায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই। এ ছাড়া ধুলা ও পানির ঝাপটা থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি ৬৪ রেটিং দেওয়া হয়েছে।

পারফরম্যান্সের জন্য রেডমি ১৭ ফাইভজিতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে শাওমির হাইপারওএস ৩। ছবি তোলার জন্য পেছনে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, রেডমি ১৭ ফাইভজি বাজারে আনার মাধ্যমে প্রতিষ্ঠানের ফাইভজি স্মার্টফোনের পরিসর আরও শক্তিশালী হয়েছে। তাঁর মতে, ফাইভজি প্রযুক্তি শুধু প্রিমিয়াম স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।

ব্ল্যাক ও ভিভিড অরেঞ্জ—এই দুই রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩১ হাজার ৯৯৯ টাকা। দেশের বিভিন্ন স্থানে শাওমির অনুমোদিত স্টোর ও রিটেইল পার্টনারদের কাছ থেকে ফোনটি কেনা যাচ্ছে।

সূত্র: Bdnews24.com

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now