আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরার মোটোরোলা সিগনেচার ২৭, দাম কত?

November 7, 2026 9:18 PM
২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরার মোটোরোলা সিগনেচার ২৭ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ১২ হাজার নিটসের ডিসপ্লে নিয়ে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘মোটোরোলা সিগনেচার ২৭’ উন্মোচন করেছে মোটোরোলা। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ প্রসেসর, গুগল জেমিনাই এআই এবং গ্রাফিনওএস সমর্থন।

আরও পড়ুন- বাংলাদেশে অনার ৬০০এসের বৈধ বিক্রি শুরু, থাকছে বিশেষ উপহার

২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং ১২ হাজার নিটস সর্বোচ্চ উজ্জ্বলতার ডিসপ্লে নিয়ে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড মোটোরোলা। ‘মোটোরোলা সিগনেচার ২৭’ নামের ফোনটিকে এখন পর্যন্ত নিজেদের সবচেয়ে উন্নত স্মার্টফোন হিসেবে তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। গত ৫ নভেম্বর ফোনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এর প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৯ দশমিক ৯৯ মার্কিন ডলার।

ফোনটির অন্যতম আকর্ষণ ক্যামেরা ব্যবস্থা। পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটিআইএ এল৯১০ প্রধান ক্যামেরা, ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। পেরিস্কোপ ক্যামেরায় ৩ দশমিক ৫ গুণ অপটিক্যাল জুমের পাশাপাশি এআইনির্ভর ১০০ গুণ সুপার জুম প্রো সুবিধা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরা ব্যবস্থাটি ডিএক্সওমার্কের গোল্ড লেবেলও পেয়েছে।

ডিসপ্লের ক্ষেত্রে ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চির এক্সট্রিম অ্যামোলেড ডুও প্যানেল। ১.৫কে রেজল্যুশনের এই ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ১২ হাজার নিটস বলে জানিয়েছে মোটোরোলা। এতে ট্যান্ডেম ডিসপ্লে প্রযুক্তি ও ডলবি ভিশন সমর্থন রয়েছে। পর্দার সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস সিরামিক ৩।

পারফরম্যান্সের জন্য এতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ চিপসেট। দীর্ঘ সময় ভারী কাজ বা গেমিংয়ের সময় তাপ নিয়ন্ত্রণে মোটোরোলা ব্যবহার করেছে ডায়মন্ড-ইনফিউজড থার্মাল জেল ও উন্নত থ্রিডি ভেপার চেম্বারনির্ভর কুলিং প্রযুক্তি। অডিও অভিজ্ঞতার জন্য রয়েছে ব্যাং অ্যান্ড অলুফসেনের প্রযুক্তি। ফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ মানের পানি ও ধুলা প্রতিরোধের পাশাপাশি সামরিক মানের স্থায়িত্ব পরীক্ষার সনদও রয়েছে।

ব্যাটারির ধারণক্ষমতা ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। চার্জের জন্য রয়েছে ৯০ ওয়াট তারযুক্ত এবং ৫০ ওয়াট তারবিহীন চার্জিং সুবিধা। সফটওয়্যার ও নিরাপত্তার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। ফোনটি গুগলের জেমিনাই এআই অভিজ্ঞতার জন্য তৈরি করা হয়েছে। পাশাপাশি এটি মোটোরোলার প্রথম স্মার্টফোন, যাতে গ্রাফিনওএস ব্যবহারের সমর্থন থাকবে। নিরাপত্তাকেন্দ্রিক এই অপারেটিং সিস্টেমটি গ্রাফিনওএস ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সমর্থন করা হচ্ছে।

মোটোরোলা জানিয়েছে, ফোনটিতে সাত বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম ও নিরাপত্তা আপডেট দেওয়ার পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে ১৯ নভেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হওয়ার কথা এবং ২৬ নভেম্বর থেকে বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে। অন্যান্য বাজারে আগামী কয়েক মাসের মধ্যে ফোনটি পাওয়া যাবে।

সূত্র: Dhakamail

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now