এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও প্লেব্যাক,৮১০০mAh ব্যাটারি এবং ৫০০০ নিটস ডিসপ্লে—নতুন Vivo Y500 স্মার্টফোন নিয়ে বাংলাদেশে আসছে ভিভো।
আরও পড়ুন-এক চার্জে ১৫ দিন চলবে নতুন নকিয়ার যে ফোনটি
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন Vivo Y500 আনার ঘোষণা দিয়েছে ভিভো বাংলাদেশ। শক্তিশালী ৮,১০০mAh BlueVolt ব্যাটারিযুক্ত ফোনটি একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ৩৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সুবিধা দিতে সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিভো বাংলাদেশ জানায়, নতুন স্মার্টফোনটিতে রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং প্রযুক্তি থাকায় চার্জিংয়ের সময়ও সহজে ব্যবহার করা যাবে। এছাড়া কোম্পানির দাবি, ফোনটির ব্যাটারি প্রায় ছয় বছর পর্যন্ত কার্যক্ষমতা বজায় রাখতে সক্ষম।
ফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ৫,০০০ নিটস এবং আই প্রোটেকশন মোড থাকায় দীর্ঘ সময় ব্যবহারেও চোখের ওপর চাপ কম পড়ে।
OriginOS 6-চালিত স্মার্টফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল এবং সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া আন্ডারওয়াটার ফটোগ্রাফি, অ্যান্টি-ড্রপ সুরক্ষা, AI Erase 2.0, AI Retouch এবং Change Sky-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারও যুক্ত করা হয়েছে।
Vivo Y500-এর ৬GB RAM-সহ দুটি স্টোরেজ সংস্করণ বাজারে আসবে। ১২৮GB স্টোরেজ সংস্করণের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ২৫৬GB স্টোরেজ সংস্করণের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভিভো বাংলাদেশ জানিয়েছে, আগাম অর্ডার করলে ক্রেতারা বিভিন্ন উপহার পাবেন। এছাড়া অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই ৯ মাসের কিস্তিতে স্মার্টফোনটি কেনার সুযোগ থাকবে।
সূত্র: ভিভো বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তি
আরও পড়ুন-২০ হাজারের মধ্যে বাজার কাঁপাচ্ছে এই ৫জি স্মার্টফোনগুলো
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔










