স্মার্টফোন এখন আর শুধু যোগাযোগের ডিভাইস নয়, বরং আধুনিক জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও স্ট্রিমিং, গেমিং কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—সবকিছুতেই এখন স্মার্টফোনের ব্যবহার বাড়ছে দ্রুত। ব্যবহারকারীদের এই বাস্তব চাহিদার কথা মাথায় রেখে ঈদবাজারে নতুন চমক নিয়ে এসেছে Infinix।
প্রতিষ্ঠানটি এবার বাজারে গুরুত্ব দিচ্ছে তাদের নতুন Infinix Note 60 Series এবং Infinix Hot 70 মডেলে। কেবল কাগজে-কলমে স্পেসিফিকেশন নয়, বরং বাস্তব ব্যবহার অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই ফোনগুলো তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন-১৪৪ হার্জ ডিসপ্লে ও ৬৫০০mAh ব্যাটারির নতুন ৫জি ফোন আনল ইনফিনিক্স
নোট ৬০ সিরিজের অন্যতম বড় আকর্ষণ এর ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, উচ্চ রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং, গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা হবে অনেক বেশি স্মুথ।
সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং—সবকিছুতেই দ্রুত প্রতিক্রিয়া পাওয়া যাবে। বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের জন্য এটি বড় আকর্ষণ হতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী প্রসেসর। এতে রয়েছে MediaTek Dimensity 7400 এবং Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেটের ভ্যারিয়েন্ট।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রসেসর ভারী অ্যাপ, গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য বেশ কার্যকর। ফলে ব্যবহারকারীরা দীর্ঘসময় স্মুথ পারফরম্যান্স পাবেন।
বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের সবচেয়ে বড় চাহিদাগুলোর একটি হলো দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ। সেই বিষয়টি মাথায় রেখেই নোট ৬০ সিরিজে দেওয়া হয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি।
এছাড়া ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকায় অল্প সময়েই ফোন চার্জ করা সম্ভব হবে। ব্যস্ত জীবনযাপনে এটি ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফোনটির ক্যামেরা বিভাগেও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ওআইএস সমৃদ্ধ মূল ক্যামেরা।
কম আলোতেও স্থির ও পরিষ্কার ছবি তুলতে এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা। ফলে রাতের ছবি বা সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরিতে ব্যবহারকারীরা ভালো অভিজ্ঞতা পাবেন।
অন্যদিকে Infinix Hot 70 মডেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দীর্ঘস্থায়িত্ব ও টেকসই ব্যবহারে।
ফোনটিতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। যারা দীর্ঘসময় বাইরে থাকেন বা নিয়মিত ভ্রমণ করেন, তাদের জন্য এটি কার্যকর হতে পারে।
এছাড়া ফোনটিতে রয়েছে আইপি৬৫ রেটিং, যা পানি ও ধুলাবালি থেকে সুরক্ষা দেবে। পাশাপাশি মিলিটারি গ্রেড ড্রপ প্রটেকশন থাকায় হাত থেকে পড়ে গেলেও ক্ষতির ঝুঁকি তুলনামূলক কম থাকবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বর্তমানে তরুণ ব্যবহারকারীদের কাছে শুধু ক্যামেরা নয়, বরং ডিসপ্লে, ব্যাটারি এবং পারফরম্যান্সও বড় গুরুত্ব পাচ্ছে।
বিশেষ করে গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রবণতা বাড়ায় স্মার্টফোন কোম্পানিগুলো এখন বাস্তব ব্যবহার অভিজ্ঞতার ওপর বেশি জোর দিচ্ছে।
সব মিলিয়ে নতুন Note 60 Series এবং Hot 70 স্মার্টফোনগুলো আধুনিক লাইফস্টাইল, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে ঈদবাজারে প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে।
সূত্র: Infinix Mobility
আরও পড়ুন-ঈদে নতুন ভ্যারিয়েন্টে এলো OPPO A6k, মিলবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔









