বাংলাদেশের ট্যাবলেট বাজারে নতুন ডিভাইস নিয়ে হাজির হয়েছে শাওমি। প্রতিষ্ঠানটি দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ‘রেডমি প্যাড ২’ নামের নতুন ট্যাবলেট কম্পিউটার। আধুনিক ডিজাইন, শক্তিশালী ব্যাটারি এবং উন্নত ডিসপ্লে সুবিধা নিয়ে আসা ডিভাইসটি শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং বিনোদনপ্রেমীদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে।
আরও পড়ুন-২০০MP ক্যামেরা ও ১TB স্টোরেজ নিয়ে আসছে অপোর নতুন ফোল্ডিং OPPO Find N6
শাওমি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন রেডমি প্যাড ২ ট্যাবলেটটি শাওমি হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬এস ফোরজি জেন ২ প্রসেসর, যা একই সঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের পাশাপাশি দৈনন্দিন কাজ, অনলাইন ক্লাস, ভিডিও স্ট্রিমিং এবং গেমিংয়ের অভিজ্ঞতা আরও মসৃণ করবে।
ট্যাবলেটটিতে রয়েছে ৯.৭ ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে ভিডিও দেখা, ওয়েব ব্রাউজিং কিংবা গেম খেলার সময় ব্যবহারকারীরা আরও স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন। এছাড়া ৬০০ নিটস উজ্জ্বলতার কারণে দিনের আলোতেও ডিসপ্লের কনটেন্ট স্পষ্টভাবে দেখা যাবে।
ব্যবহারকারীদের চোখের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়েছে শাওমি। এ কারণে ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে আই কমফোর্ট প্রযুক্তি, যা দীর্ঘ সময় ব্যবহারেও চোখের ওপর চাপ কমাতে সাহায্য করবে।
ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও বেশ শক্তিশালী রেডমি প্যাড ২। এতে রয়েছে ৭ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি, যা একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহারের সুযোগ দেবে। ফলে অনলাইন ক্লাস, অফিসের কাজ কিংবা বিনোদনের জন্য ঘন ঘন চার্জ দেওয়ার প্রয়োজন হবে না।
বাংলাদেশের বাজারে ট্যাবলেটটি ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা ওয়াই-ফাই এবং ওয়াই-ফাই + সেলুলার—দুই ধরনের সংস্করণের মধ্যে পছন্দ করতে পারবেন।
দামের ক্ষেত্রে ওয়াই-ফাই সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা। আর সেলুলার সুবিধাসম্পন্ন সংস্করণ কিনতে খরচ হবে ২৪ হাজার ৯৯৯ টাকা।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান প্রজন্মের শেখা, কাজ করা এবং বিনোদনের চাহিদা মাথায় রেখেই রেডমি প্যাড ২ তৈরি করা হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত ডিসপ্লে এবং শক্তিশালী পারফরম্যান্সের কারণে এটি ব্যবহারকারীদের কাছে দ্রুত জনপ্রিয়তা পাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
সূত্র: শাওমি বাংলাদেশ সংবাদ বিজ্ঞপ্তি
আরও পড়ুন-২০ হাজারের মধ্যে বাজার কাঁপাচ্ছে এই ৫জি স্মার্টফোনগুলো
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔










