একসময় স্মার্টফোনের দাপটে প্রায় হারিয়েই যেতে বসেছিল কিপ্যাড ফোন। তবে সময়ের সঙ্গে বদলে গেছে এই পুরোনো ডিভাইসের ধরনও। এখনকার ফিচার ফোনগুলো শুধু কল আর মেসেজেই সীমাবদ্ধ নেই। ইউটিউব দেখা, ভিডিও কলিং, ডিজিটাল পেমেন্ট এমনকি ৪জি ইন্টারনেট ব্যবহারের সুবিধাও পাওয়া যাচ্ছে কম দামের অনেক বাটন ফোনে।
বিশেষ করে যারা জটিল স্মার্টফোন ব্যবহার করতে চান না কিংবা কম খরচে প্রয়োজনীয় সুবিধা চান, তাদের কাছে আধুনিক ফিচার ফোন আবার জনপ্রিয় হয়ে উঠছে। চলুন জেনে নেওয়া যাক ৫ হাজার রুপির নিচে এমন কিছু ফিচার ফোন সম্পর্কে, যেগুলোতে মিলছে স্মার্টফোনের স্বাদ।
আরও পড়ুন-ঈদে নতুন ভ্যারিয়েন্টে এলো OPPO A6k, মিলবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা
১. Nokia 105
কম বাজেটের নির্ভরযোগ্য ফোন হিসেবে নকিয়ার এই মডেলটি বেশ জনপ্রিয়। ভারতে এর দাম প্রায় ১ হাজার ২৬৪ রুপি। মূলত যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং সাধারণ ব্যবহারের জন্য ফোন খুঁজছেন, তাদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে।
ফোনটিতে বিল্ট-ইন ইউপিআই সাপোর্ট রয়েছে, যার মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করা সম্ভব। এছাড়া ওয়্যারলেস এফএম রেডিও এবং প্রায় ২ হাজার কন্টাক্ট সংরক্ষণের সুবিধাও থাকছে। সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ব্যাটারি, যা একবার চার্জে প্রায় ২২ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই ব্যাকআপ দিতে পারে।
২. Nokia 235
যারা কিপ্যাড ফোনেও ইউটিউব ব্যবহার করতে চান, তাদের জন্য এটি আকর্ষণীয় হতে পারে। প্রায় ৩ হাজার ৮৪৯ রুপি দামের এই ফোনটিতে রয়েছে ২.৮ ইঞ্চির ডিসপ্লে এবং আধুনিক টাইপ-সি চার্জিং পোর্ট।
ফোনটিতে ইউটিউব দেখা, গেম খেলা এবং কিউআর কোড স্ক্যান করে ইউপিআই পেমেন্ট করার সুবিধা রয়েছে। বিনোদনের জন্য এমপি থ্রি প্লেয়ার এবং জনপ্রিয় ‘স্নেক’ গেমও রাখা হয়েছে।
৩. HMD Touch
ফিচার ফোনে ভিডিও কলিং সুবিধা দিতে এই মডেলটি নিয়ে এসেছে এইচএমডি। প্রায় ৪ হাজার ৪৯ রুপি দামের ফোনটিতে ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাও রয়েছে।
এছাড়া এতে ওয়াই-ফাই, ব্লুটুথ এবং হটস্পট সুবিধাও পাওয়া যাবে। ফোনটি ১৩টি ভারতীয় ভাষা সমর্থন করে। নিরাপত্তার জন্য এতে ‘আইসিই’ ইমার্জেন্সি ফিচার এবং অটো কল রেকর্ডিং সুবিধা যুক্ত করা হয়েছে।
৪. LAVA A2
খুব কম বাজেটে ডিজিটাল পেমেন্ট সুবিধা চাইলে লাভা এ২ হতে পারে ভালো বিকল্প। মাত্র ১ হাজার ১৯৮ রুপির এই ফোনে রয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে এবং ১২০০ এমএএইচ ব্যাটারি।
স্বল্প দামের হলেও এতে ইউপিআই পেমেন্ট সুবিধা এবং সাধারণ ক্যামেরা যুক্ত করা হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি মূলত বেসিক ব্যবহারকারীদের জন্য তৈরি।
৫. JioPhone Prima 2
বিনোদনপ্রেমীদের জন্য জিওর এই ফোনটি বেশ আকর্ষণীয় হতে পারে। প্রায় ২ হাজার ৭৯৯ রুপি দামের ফোনটিতে রয়েছে ৪জি কানেক্টিভিটি এবং একাধিক জনপ্রিয় অ্যাপ ব্যবহারের সুবিধা।
YouTube ছাড়াও এতে জিওটিভি, জিওসাভন ও জিওহটস্টারের মতো অ্যাপ চালানো যাবে। পাশাপাশি ভিডিও কলিং এবং জিওপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট সুবিধাও রয়েছে। এতে ২০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বর্তমানে ফিচার ফোনের বাজারে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ডিজিটাল সেবার কারণে। আগে যেখানে এই ফোনগুলো শুধুই কলিং ডিভাইস ছিল, এখন সেখানে অনলাইন পেমেন্ট, ভিডিও স্ট্রিমিং ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাও যুক্ত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, সহজ ব্যবহার এবং কম দামের কারণে এখনো অনেক ব্যবহারকারী ফিচার ফোনকে দ্বিতীয় ডিভাইস হিসেবে ব্যবহার করেন। বিশেষ করে বয়স্ক মানুষ কিংবা গ্রামীণ অঞ্চলের ব্যবহারকারীদের কাছেও এগুলোর জনপ্রিয়তা বাড়ছে।
সূত্র: Nokia Phones, JioPhone, Lava Mobiles
আরও পড়ুন-দামি স্মার্টফোন কিনলেই কি লাভ? জানুন আসলে কোন ফোন আপনার জন্য সেরা
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔










