আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

এআই সুবিধায় ভরপুর স্যামসাংয়ের নতুন দুই স্মার্টফোন বাজারে

এআই সুবিধায় ভরপুর স্যামসাংয়ের নতুন দুই স্মার্টফোন বাজারে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে আরও বেশি মানুষের নাগালের মধ্যে আনতে নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করেছে Samsung। বাংলাদেশের বাজারে আনা ‘গ্যালাক্সি এ৩৭ ফাইভজি’ এবং ‘গ্যালাক্সি এ৫৭ ফাইভজি’ মডেলের ফোন দুটিতে যুক্ত করা হয়েছে একাধিক এআইভিত্তিক স্মার্ট সুবিধা, যা দৈনন্দিন কাজকে আরও সহজ ও দ্রুত করার প্রতিশ্রুতি দিচ্ছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে Samsung Bangladesh জানায়, নতুন এই স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হয়েছে ‘ভয়েস ট্রান্সক্রিপশন’ প্রযুক্তি। এর মাধ্যমে ভয়েস রেকর্ডারে ধারণ করা কথোপকথন বা বক্তব্য স্বয়ংক্রিয়ভাবে লেখায় রূপান্তর করা যাবে। ফলে মিটিং, ক্লাস লেকচার কিংবা গুরুত্বপূর্ণ নোট সংরক্ষণে ব্যবহারকারীরা বাড়তি সুবিধা পাবেন।

আরও পড়ুন-দামি স্মার্টফোন কিনলেই কি লাভ? জানুন আসলে কোন ফোন আপনার জন্য সেরা

ফোন দুটিতে আরও রয়েছে ‘এআই সিলেক্ট’ ফিচার। এই সুবিধা ব্যবহার করে দ্রুত বার্তা, লেখা বা প্রয়োজনীয় তথ্য কপি করা যাবে। বিশেষ করে যারা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজিং অ্যাপ ব্যবহার করেন, তাদের জন্য এটি সময় সাশ্রয়ী একটি সুবিধা হিসেবে কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দৈনন্দিন ব্যবহারে আরও স্মার্ট অভিজ্ঞতা দিতে ফোনগুলোতে গুগলের জনপ্রিয় ‘সার্কেল টু সার্চ’ সুবিধাও যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে স্ক্রিনে থাকা কোনো ছবি বা বস্তুকে ঘিরে সার্চ করলেই দ্রুত সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে। শুধু একটি বস্তু নয়, ছবির ভেতরে থাকা একাধিক উপাদানও শনাক্ত করতে সক্ষম এই প্রযুক্তি।

ছবি সম্পাদনার ক্ষেত্রেও নতুন সুবিধা যোগ করেছে স্যামসাং। ‘অবজেক্ট ইরেজার’ ফিচারের মাধ্যমে ছবির অপ্রয়োজনীয় অংশ সহজেই মুছে ফেলা যাবে। ফলে আলাদা অ্যাপ ব্যবহার ছাড়াই ফোন থেকেই দ্রুত ছবি সম্পাদনা করা সম্ভব হবে।

কম আলোতে ছবি তুলতে পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য রয়েছে ‘নাইটোগ্রাফি’ সুবিধা। প্রতিষ্ঠানটির দাবি, এই প্রযুক্তির মাধ্যমে রাতের অন্ধকার বা স্বল্প আলোতেও তুলনামূলক উজ্জ্বল ও স্পষ্ট ছবি পাওয়া যাবে।

নতুন দুই স্মার্টফোনেই ব্যবহার করা হয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফলে দীর্ঘসময় চার্জ ব্যাকআপ পাওয়া যাবে বলে জানিয়েছে স্যামসাং। পাশাপাশি ফোনগুলোতে রয়েছে আইপি৬৮ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা। এতে ধুলাবালি ও পানির ঝুঁকি থেকে ডিভাইস সুরক্ষিত থাকবে।

ক্রেতাদের জন্য কিস্তিতে কেনার সুবিধাও রেখেছে প্রতিষ্ঠানটি। নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করে অতিরিক্ত খরচ ছাড়াই ক্যাশব্যাক সুবিধাসহ ১২ মাসের কিস্তিতে ফোন দুটি কেনা যাবে।

Samsung Galaxy A37 5G মডেলের ফোনটিতে সংস্করণভেদে ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ সুবিধা রয়েছে। এর দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫৯ হাজার ২৯৯ টাকা এবং ৬৭ হাজার ৭৯৯ টাকা।

অন্যদিকে Samsung Galaxy A57 5G ফোনটিতে সংস্করণভেদে ৮ ও ১২ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ সুবিধা রয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে যথাক্রমে ৭৮ হাজার ১৯৯ টাকা এবং ৮৬ হাজার ৫৯৯ টাকা।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে স্মার্টফোন বাজারে এআইভিত্তিক ফিচারের চাহিদা দ্রুত বাড়ছে। ব্যবহারকারীদের সেই চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এখন ক্যামেরা, সার্চ ও ভয়েসভিত্তিক স্মার্ট সুবিধায় বেশি গুরুত্ব দিচ্ছে। নতুন এই দুই মডেলের মাধ্যমে স্যামসাংও সেই প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান নিতে চাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সুত্রঃ প্রথম আলো 

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

বাংলা টেক নিউজ টিম

বাংলা টেক নিউজ টিম একটি অভিজ্ঞ, দায়িত্বশীল ও পেশাদার কনটেন্ট রাইটারদের সমন্বয়ে গঠিত একটি লেখক দল, যারা বাংলা ভাষায় নির্ভুল, তথ্যভিত্তিক ও পাঠক-বান্ধব কনটেন্ট তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিটি লেখক প্রযুক্তি, ব্রেকিং নিউজ, অনলাইন আয়, স্বাস্থ্য, লাইফস্টাইল, ডিজিটাল ট্রেন্ড ও সমসাময়িক বিষয় নিয়ে গভীর গবেষণার মাধ্যমে কনটেন্ট তৈরি করে থাকেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now