আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

৫০ মেগাপিক্সেলের জাইস টেলিফটো ক্যামেরায় ভিভোর নতুন ফোন ভিভো ভি৮০,দাম কত?

November 10, 2026 10:52 PM
৫০ মেগাপিক্সেলের জাইস টেলিফটো ক্যামেরাযুক্ত ভিভো ভি৮০ স্মার্টফোন

৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা ও ৭ হাজার ২০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে ভিভো।

৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা নিয়ে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে ভিভো। ‘ভি৮০’ মডেলের এই ফোনে রয়েছে ৮৫ ও ১০০ মিলিমিটারের পোর্ট্রেট অপশন। এর মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে মূল ব্যক্তিকে আলাদাভাবে ফুটিয়ে তোলার সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন- ২০০ মেগাপিক্সেল ক্যামেরার মোটোরোলা সিগনেচার ২৭, দাম কত?

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিভো বাংলাদেশ জানিয়েছে, ফোনটির টেলিফটো ক্যামেরায় জাইস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ক্যামেরার ৮৫ ও ১০০ মিলিমিটারের পোর্ট্রেট অপশন দিয়ে বিভিন্ন দূরত্ব ও ফ্রেমিংয়ে ছবি তোলা যাবে। পাশাপাশি উন্নত রেজল্যুশনের ভিডিও ধারণের সুবিধাও রয়েছে।

ভিভো ভি৮০ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অরিজিনওএস ৭ অপারেটিং সিস্টেম। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে রয়েছে ৭ হাজার ২০০ এমএএইচের ব্লুভোল্ট ব্যাটারি। দ্রুত চার্জ দেওয়ার জন্য রাখা হয়েছে ৯০ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। ফলে অল্প সময়ে ফোনে চার্জ দেওয়ার সুবিধা পাওয়া যাবে।

ডিসপ্লের ক্ষেত্রে ফোনটিতে রয়েছে ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্টজের স্ক্রিন। এতে আই প্রটেকশন সুবিধাও রাখা হয়েছে। ফলে দীর্ঘ সময় ফোন ব্যবহার বা ভিডিও দেখার ক্ষেত্রে চোখের আরামের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর ও ৮ গিগাবাইট র‍্যাম। ধারণক্ষমতার ক্ষেত্রে সংস্করণভেদে ১২৮ ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ পাওয়া যাবে। এসব সুবিধার মাধ্যমে দৈনন্দিন কাজ, বিভিন্ন অ্যাপ ব্যবহার এবং ভিডিও দেখার মতো কাজ করা যাবে।

আকর্ষণীয় নকশার ভিভো ভি৮০ ফোনটির ১২৮ গিগাবাইট সংস্করণের দাম ৭৯ হাজার ৯৯৯ টাকা। আর ২৫৬ গিগাবাইট সংস্করণের দাম ৮৯ হাজার ৯৯৯ টাকা। দেশের যেকোনো প্রান্ত থেকে ফোনটির আগাম ফরমাশ দেওয়া যাবে। এ ছাড়া বাড়তি খরচ ছাড়াই সর্বোচ্চ ১২ মাসের কিস্তিতে ফোনটি কেনার সুযোগ থাকছে।

সূত্র: প্রথম আলো

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now