আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

এক চার্জে ৩৩ দিন চলবে ভিভোর নতুন স্মার্টওয়াচ, থাকছে যেসব ফিচার

November 9, 2026 11:56 PM
ভিভো ওয়াচ জিটি ২ স্মার্টওয়াচের ডিসপ্লে ও নকশা

দীর্ঘ ব্যাটারি ব্যাকআপকে বিশেষ আকর্ষণ করে বাজারে আসার অপেক্ষায় রয়েছে ভিভো ওয়াচ জিটি ২। চীনের সংস্করণে ব্লুটুথ মডেলটি একবার চার্জে সর্বোচ্চ ৩৩ দিন এবং ই-সিম সংস্করণটি ২৮ দিন চলতে পারে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন- ৫৩ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ, নতুন ইয়ারবাড আনল অপো

স্মার্টওয়াচের বাজারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের নতুন চমক নিয়ে আসতে পারে ভিভো। প্রতিষ্ঠানটির ওয়াচ জিটি ২ মডেলটি একবার চার্জে সর্বোচ্চ ৩৩ দিন ব্যবহার করা যাবে বলে দাবি করা হয়েছে। নতুন এই স্মার্টওয়াচটি ভিভোর আসন্ন এক্স৫০০ সিরিজের স্মার্টফোনের সঙ্গে একই সময়ে বাজারে আসতে পারে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে উন্মোচনের তারিখ জানায়নি প্রতিষ্ঠানটি।

চীনের বাজারে পাওয়া ভিভো ওয়াচ জিটি ২-তে রয়েছে ২ দশমিক ০৭ ইঞ্চির আয়তাকার ডিসপ্লে। এর রেজোলিউশন ৪৩২×৫১৪ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ভিভোর দাবি, ডিসপ্লেটির সর্বোচ্চ স্থানীয় উজ্জ্বলতা ২ হাজার ৪০০ নিট পর্যন্ত। ফলে বাইরে উজ্জ্বল আলোতেও স্ক্রিনের তথ্য পড়তে সুবিধা হওয়ার কথা।

স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য স্মার্টওয়াচটিতে রয়েছে হার্ট রেট ও রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের সুবিধা। শরীরচর্চার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণে এতে ১০০টির বেশি স্পোর্টস মোড রাখা হয়েছে। এ ছাড়া সংযোগের জন্য রয়েছে এনএফসি ও ব্লুটুথ ৫.৪ প্রযুক্তি। পানিরোধী সক্ষমতার ক্ষেত্রে ঘড়িটি পেয়েছে ২ এটিএম রেটিং।

স্মার্টওয়াচটির সবচেয়ে আকর্ষণীয় দিক ব্যাটারি ব্যাকআপ। চীনের বাজারে এটি ব্লুটুথ ও ই-সিম—দুই সংস্করণে পাওয়া যায়। ব্লুটুথ সংস্করণে রয়েছে ৬৯৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ভিভোর দাবি, একবার পূর্ণ চার্জে এই সংস্করণ সর্বোচ্চ ৩৩ দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব।

অন্যদিকে ই-সিম সংস্করণে রয়েছে ৫৯৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এই সংস্করণে সর্বোচ্চ ২৮ দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতে পারে বলে জানানো হয়েছে। দুটি সংস্করণই ব্লুওএস ৩.০ অপারেটিং সিস্টেমে চলে।

তবে ব্যাটারি ব্যাকআপের এই হিসাব চীনের বাজারের সংস্করণের জন্য প্রযোজ্য। বাস্তবে ব্যবহারের ধরন, বিভিন্ন ফিচার চালু রাখা এবং সংযোগ ব্যবস্থার ওপর ব্যাটারির স্থায়িত্ব নির্ভর করতে পারে। ভারতের বাজারে একই ব্যাটারি ও ফিচার রাখা হবে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভিভো এখন পর্যন্ত ওয়াচ জিটি ২-এর ভারতীয় বাজারে দাম ও বিক্রির তারিখ ঘোষণা করেনি। ফলে বাংলাদেশের বাজারে স্মার্টওয়াচটি কবে আসবে কিংবা এর সম্ভাব্য দাম কত হতে পারে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। নতুন মডেলটির আনুষ্ঠানিক ঘোষণা এলে এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সূত্র:জাগো নিউজ ২৪ 

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now