আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

৫৩ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ, নতুন ইয়ারবাড আনল অপো

October 27, 2026 11:25 PM
৫৩ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপের অপো এনকো এক্স৪ ইয়ারবাড

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) ইয়ারবাড অপো এনকো এক্স৪ বাজারে এনেছে। এতে রয়েছে হাই-রেজোলিউশন অডিও, অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সুবিধা। প্রতিষ্ঠানটির দাবি, চার্জিং কেসসহ একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ৫৩ ঘণ্টা অডিও শোনা যাবে।

আরও পড়ুন- ইউটিউবে নিজের পছন্দমতো ভিডিও দেখার নতুন সুযোগ, যেভাবে চালু করবেন

ইয়ারবাডটিতে উন্নত অডিও প্রযুক্তি, একাধিক নয়েজ ক্যানসেলেশন মোড এবং এআই-ভিত্তিক কলের শব্দ কমানোর সুবিধা রাখা হয়েছে।

অপো এনকো এক্স৪-এ রয়েছে ১১ মিলিমিটারের ডায়নামিক উফার ও ৬ মিলিমিটারের টুইটার। এতে হাই-রেজোলিউশন অডিও ওয়্যারলেস এবং স্পেশাল অডিও প্রযুক্তি সমর্থন করে। অডিও কোডেক হিসেবে রয়েছে এএসি, এসবিসি, এলএইচডিসি ও এলসি৩।

ইয়ারবাডটির অন্যতম আকর্ষণ অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি। এতে ডিপ, মিডিয়াম ও লাইট—এই তিনটি এএনসি মোডের পাশাপাশি অ্যাডাপটিভ ও ট্রান্সপারেন্সি মোড রয়েছে। অপোর দাবি, এর নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি দৈনন্দিন পরিবেশের সর্বোচ্চ ৯৯.৮ শতাংশ শব্দ কমাতে পারে।

ফোনে কথা বলার সময় পরিষ্কার শব্দ নিশ্চিত করতে এতে চারটি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এআই-ভিত্তিক কল নয়েজ রিডাকশন প্রযুক্তি আশপাশের অবাঞ্ছিত শব্দ কমাতে সহায়তা করবে।

সংযোগের জন্য ইয়ারবাডটিতে রয়েছে ব্লুটুথ ৬.১, সর্বোচ্চ ১০ মিটার সংযোগের পরিসর এবং একই সঙ্গে দুটি ডিভাইসে সংযুক্ত থাকার সুবিধা। এটি অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় অপারেটিং সিস্টেমের ডিভাইসে ব্যবহার করা যাবে।

প্রতিটি ইয়ারবাডের ওজন ৫.৬ গ্রাম। ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষার জন্য এতে আইপি৫৫ রেটিং রয়েছে। চার্জিং কেসসহ ইয়ারবাডটির মোট ওজন ৫৩ গ্রাম।

ব্যাটারির ক্ষেত্রে প্রতিটি ইয়ারবাডে রয়েছে ৬৫ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি এবং চার্জিং কেসে রয়েছে ৫৭৬ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি। অপোর তথ্য অনুযায়ী, এএনসি বন্ধ রেখে এএসি কোডেকে ইয়ারবাডে একবার চার্জে সর্বোচ্চ ১৩ ঘণ্টা এবং চার্জিং কেসসহ মোট ৫৩ ঘণ্টা অডিও শোনা যাবে। অন্যদিকে, এলএইচডিসি কোডেক ব্যবহার করলে এই সময় যথাক্রমে ১০ ঘণ্টা ও ৪২ ঘণ্টা।

চার্জিং কেসে ইউএসবি টাইপ-সি পোর্টের পাশাপাশি ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। তারযুক্ত সংযোগে ইয়ারবাড পুরো চার্জ হতে প্রায় ৫৫ মিনিট এবং চার্জিং কেস চার্জ হতে প্রায় ৬৫ মিনিট সময় লাগে।

ভারতের বাজারে অপো এনকো এক্স৪-এর দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ রুপি। তবে প্রি-অর্ডারে এটি ১৮ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাবে। অরোরা ভায়োলেট ও গ্লেসিয়ার হোয়াইট—এই দুই রঙে বাজারে এসেছে ইয়ারবাডটি।

সূত্র:জাগো নিউজ ২৪ 

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now