আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

ইউটিউব শর্টসে আসছে বড় পরিবর্তন, ২ গুণ গতিতে দেখা যাবে ভিডিও

June 29, 2026 6:06 AM
ইউটিউব শর্টসে আসছে বড় পরিবর্তন, ২ গুণ গতিতে দেখা যাবে ভিডিও

ইউটিউব শর্টস ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন ফিচার আনছে গুগল। নতুন আপডেটের মাধ্যমে শর্টস ভিডিও এখন থেকে সর্বোচ্চ ২ গুণ গতিতে (2x Speed) দেখা যাবে। পাশাপাশি শর্টসের ইন্টারফেসেও আসছে বেশ কিছু পরিবর্তন। ডিসলাইক বাটন সরিয়ে সেখানে যোগ করা হচ্ছে হার্ট রিঅ্যাকশন এবং ভিডিও দেখার অভিজ্ঞতা আরও পরিষ্কার করতে যুক্ত হচ্ছে ক্লিয়ার স্ক্রিন মোড।

আরও পড়ুন-ইউটিউব দেখার সময় অতিরিক্ত ইন্টারনেট খরচ কমাতে যা করবেন

প্রতিষ্ঠানটির ভাষ্য, নতুন এই ফিচারগুলো শর্টস ব্যবহারকে আরও সহজ, দ্রুত এবং স্বাচ্ছন্দ্যময় করবে।

নতুন আপডেটের অন্যতম আকর্ষণ হলো ভিডিও দ্রুত চালিয়ে দেখার সুবিধা। এর ফলে ব্যবহারকারীরা কম সময়ে দীর্ঘ ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ দেখতে পারবেন। একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে বের করাও সহজ হবে।

শুধু ভিডিও দেখার অভিজ্ঞতাই নয়, পরিবর্তন আসছে প্রতিক্রিয়া জানানোর পদ্ধতিতেও। এতদিন শর্টসে থাকা ডিসলাইক বাটন সরিয়ে দেওয়া হচ্ছে। কোনো ভিডিও অপছন্দ হলে ব্যবহারকারীরা এখন থেকে ‘Not Interested’ অথবা ‘Don’t Recommend This Channel’ অপশন ব্যবহার করে ইউটিউবকে নিজেদের পছন্দ-অপছন্দ জানাতে পারবেন। এর মাধ্যমে ভবিষ্যতে সেই ধরনের ভিডিও বা নির্দিষ্ট চ্যানেলের কনটেন্ট কম দেখানো হবে।

এদিকে ভিডিও পছন্দের ক্ষেত্রে প্রচলিত থাম্বস আপ আইকনের পরিবর্তে ব্যবহার করা হবে হার্ট ইমোজি। ইউটিউবের মতে, এটি কনটেন্ট ক্রিয়েটর ও দর্শকদের মধ্যে আরও ইতিবাচক যোগাযোগ তৈরি করবে।

আরও একটি নতুন সংযোজন হচ্ছে ক্লিয়ার স্ক্রিন মোড। এই মোড চালু করলে ভিডিও চলাকালে পর্দা থেকে সাময়িকভাবে সব লেখা, বোতাম এবং অন্যান্য আইকন লুকিয়ে যাবে। ফলে পুরো স্ক্রিনজুড়ে কোনো ধরনের ভিজ্যুয়াল বিঘ্ন ছাড়াই ভিডিও দেখা যাবে।

ইউটিউব জানিয়েছে, নতুন সুবিধাগুলো ধাপে ধাপে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। তবে ঠিক কবে সব ব্যবহারকারী এই আপডেট পাবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়নি।

টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের জনপ্রিয়তার পর শর্ট ভিডিওর বাজারে প্রতিযোগিতা বাড়াতে ইউটিউব শর্টস চালু করে। অল্প সময়ের মধ্যেই এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নিল মোহানের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত প্রতিদিন ইউটিউব শর্টসে গড়ে ২০ হাজার কোটি ভিউ হয়েছে। এছাড়া টেলিভিশনেও শর্টস দেখার প্রবণতা দ্রুত বাড়ছে। বর্তমানে প্রতি মাসে টেলিভিশনের মাধ্যমে প্রায় ২০০ কোটি ঘণ্টা ইউটিউব শর্টস দেখা হচ্ছে।

নতুন ফিচারগুলো চালু হলে ইউটিউব শর্টস ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও আধুনিক ও সুবিধাজনক হবে বলে ধারণা করছে প্রযুক্তি বিশ্লেষকেরা।

সূত্র: ইউটিউব (অফিশিয়াল ঘোষণা)

আরও পড়ুন-ভুয়া ফোনকল শনাক্তে অ্যান্ড্রয়েডে নতুন নিরাপত্তা ফিচার আনছে গুগল

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now