আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

ভুয়া ফোনকল শনাক্তে অ্যান্ড্রয়েডে নতুন নিরাপত্তা ফিচার আনছে গুগল

June 5, 2026 11:07 PM
ভুয়া ফোনকল শনাক্তে অ্যান্ড্রয়েডে নতুন নিরাপত্তা ফিচার আনছে গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠস্বর নকল করে প্রতারণার ঘটনা বাড়ছে বিশ্বজুড়ে। এ ধরনের প্রতারণা ঠেকাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা ফিচার চালু করতে যাচ্ছে গুগল। ‘ফেক কল ডিটেকশন’ নামের এই সুবিধা ভুয়া পরিচয়ে করা ফোনকল শনাক্ত করে ব্যবহারকারীকে আগাম সতর্ক করবে।

আরও পড়ুন-গুগলের ১৫ জিবি ফ্রি স্টোরেজ পেতে এখন মানতে হবে নতুন শর্ত

গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন এই প্রযুক্তি দুটি ফোনের মধ্যে বিশেষ ধরনের ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম ব্যবহার করবে। কোনো ব্যক্তি যদি পরিচিত কারও কণ্ঠস্বর নকল করে ফোন করেন, তাহলে অ্যান্ড্রয়েড ফোন স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ব্যক্তির ডিভাইসের সঙ্গে মিলিয়ে দেখবে তিনি সত্যিই কল করছেন কি না।

যাচাইয়ের সময় যদি দেখা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি বাস্তবে কোনো কল করছেন না, তাহলে কল গ্রহণকারীর ফোনের পর্দায় সতর্কবার্তা প্রদর্শিত হবে। সেখানে জানানো হবে, কলটি ভুয়া হতে পারে এবং প্রতারণার উদ্দেশ্যে করা হয়েছে। পাশাপাশি ব্যবহারকারীকে কলটি বিচ্ছিন্ন করার পরামর্শও দেওয়া হবে।

গুগল জানিয়েছে, পুরো যাচাই প্রক্রিয়া ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রেখেই সম্পন্ন হবে। ভেরিফিকেশন–সংক্রান্ত তথ্য এনক্রিপ্টেড পদ্ধতিতে আদান-প্রদান করা হবে, ফলে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থাকবে না।

তবে এই সুবিধা ব্যবহার করতে হলে কলদাতা ও কলগ্রহীতা উভয়ের ফোনেই ‘ফোন বাই গুগল’ (Phone by Google) অ্যাপ থাকতে হবে। এতে ডিভাইসগুলোর মধ্যে নিরাপদ ভেরিফিকেশন সম্পন্ন করা সম্ভব হবে।

নতুন ‘ফেক কল ডিটেকশন’ ফিচারটি ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে এটি বন্ধ করতে পারবেন। গুগল জানিয়েছে, চলতি মাস থেকেই অ্যান্ড্রয়েড ১২ বা এর পরবর্তী সংস্করণে চলা স্মার্টফোনগুলোতে ধাপে ধাপে সুবিধাটি চালু করা হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই-নির্ভর ভয়েস ক্লোনিং প্রযুক্তির অপব্যবহার রোধে গুগলের এই উদ্যোগ ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে। বিশেষ করে ব্যাংকিং, আর্থিক লেনদেন বা পরিচিতজনের পরিচয়ে প্রতারণার ঝুঁকি কমাতে ফিচারটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

সুত্রঃ প্রথম আলো 

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now