আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

ভিডিও শেয়ারিং সহজ করতে ইউটিউবের নতুন ফিচার উন্মোচন

June 12, 2026 10:42 PM
ভিডিও শেয়ারিং সহজ করতে ইউটিউবের নতুন ফিচার উন্মোচন

ভিডিও শেয়ারিং আরও সহজ ও দ্রুত করতে নতুন ডাইরেক্ট মেসেজিং সুবিধা চালু করেছে ইউটিউব। নতুনভাবে ডিজাইন করা এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন ইউটিউব অ্যাপের ভেতরেই বন্ধু বা পরিচিতদের সঙ্গে ভিডিও, লাইভস্ট্রিম এবং শর্টস শেয়ার করার পাশাপাশি টেক্সট বার্তাও আদান-প্রদান করতে পারবেন।

আরও পড়ুন-এআই প্রযুক্তিতে বদলে গেছে ইউটিউব মুখ না দেখিয়েও মিলছে আয়ের সুযোগ

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল ও সিঙ্গাপুরের ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করা হয়েছে। ইউটিউব জানিয়েছে, ধাপে ধাপে বিশ্বের আরও বিভিন্ন দেশের ব্যবহারকারীদের জন্যও নতুন ফিচারটি উন্মুক্ত করা হবে।

এর আগে ২০১৭ সালে ইউটিউব প্রথমবারের মতো ইন-অ্যাপ মেসেজিং সুবিধা চালু করেছিল। তবে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে ২০১৯ সালে সেটি বন্ধ করে দেওয়া হয়। কয়েক বছর পর নতুন ডিজাইন ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করে আবারও ফিরিয়ে আনা হয়েছে এই সুবিধা।

নতুন ফিচার চালু হওয়া ব্যবহারকারীরা ইউটিউব অ্যাপের উপরের ডান পাশে একটি বিশেষ মেসেজিং আইকন দেখতে পাবেন। ওই আইকনে ট্যাপ করলেই ব্যক্তিগত চ্যাটে প্রবেশ করা যাবে। কোনো ভিডিও, শর্টস বা লাইভস্ট্রিমের নিচে থাকা ‘শেয়ার’ বাটনে ক্লিক করে সরাসরি ইউটিউবের নিজস্ব মেসেজিং সিস্টেমের মাধ্যমে কনটেন্ট পাঠানো যাবে।

তবে ইউটিউবের এই মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা টেলিগ্রামের মতো পূর্ণাঙ্গ চ্যাটিং প্ল্যাটফর্ম নয়। এখানে ছবি, জিআইএফ, ডকুমেন্ট বা অন্যান্য ফাইল পাঠানোর সুযোগ থাকবে না। ব্যবহারকারীরা শুধু ইউটিউবের কনটেন্ট এবং সাধারণ টেক্সট বার্তা শেয়ার করতে পারবেন।

স্প্যাম ও অনাকাঙ্ক্ষিত বার্তা নিয়ন্ত্রণে রাখতে ইউটিউব নতুন ফিচারে আমন্ত্রণভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করেছে। ফলে কোনো অপরিচিত ব্যবহারকারীকে সরাসরি বার্তা পাঠানো যাবে না। প্রথমে এসএমএস, হোয়াটসঅ্যাপ, আইম্যাসেজ বা অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আমন্ত্রণ পাঠাতে হবে। আমন্ত্রণ গ্রহণ করার পরই দুই ব্যবহারকারী ইউটিউব কনট্যাক্ট হিসেবে যুক্ত হয়ে চ্যাট করতে পারবেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীদের ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যেই বেশি সময় ধরে রাখতে এবং ভিডিও শেয়ারিংকে আরও সহজ করতে এই উদ্যোগ নিয়েছে গুগল মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মটি। নতুন ফিচারটি সফল হলে ভবিষ্যতে ইউটিউবে আরও উন্নত সামাজিক যোগাযোগ সুবিধা যুক্ত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সূত্র: যুগান্তর প্রতিবেদন 

আরও পড়ুন-ভুয়া ফোনকল শনাক্তে অ্যান্ড্রয়েডে নতুন নিরাপত্তা ফিচার আনছে গুগল

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now