আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম ফিচার, নম্বর গোপন রেখেই করা যাবে যোগাযোগ

July 3, 2026 11:16 PM
হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম ফিচার, নম্বর গোপন রেখেই করা যাবে যোগাযোগ

বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত ইউজারনেম ফিচার চালু করতে যাচ্ছে। নতুন এই সুবিধার মাধ্যমে মোবাইল নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বাড়াতে এবং আরও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতেই এই ফিচার আনছে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি।

আরও পড়ুন-মেটার নতুন সাবস্ক্রিপশন সেবা ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপে মিলবে বাড়তি সুবিধা

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যাকাউন্ট তৈরি বা নিবন্ধনের জন্য আগের মতোই একটি মোবাইল নম্বর প্রয়োজন হবে। তবে নতুন ফিচার চালু হওয়ার পর অন্য ব্যবহারকারীদের সঙ্গে সংযুক্ত হতে ফোন নম্বরের পরিবর্তে ইউজারনেম ব্যবহার করা যাবে। ফলে ব্যক্তিগত নম্বর সবার সঙ্গে শেয়ার করার প্রয়োজন হবে না।

আজ থেকেই ইউজারনেম রিজার্ভ করা যাবে

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আজ থেকেই বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ইউজারনেম আগাম রিজার্ভ করার সুযোগ পাবেন। চলতি বছরের শেষ দিকে ধাপে ধাপে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

হোয়াটসঅ্যাপের নীতিমালা অনুযায়ী, একটি ইউজারনেম সর্বনিম্ন ৩টি এবং সর্বোচ্চ ৩৫টি অক্ষর বা সংখ্যা দিয়ে তৈরি করা যাবে।

সেলিব্রিটি ও প্রতিষ্ঠানের জন্য থাকবে অগ্রাধিকার

নতুন ইউজারনেম নিবন্ধনের ক্ষেত্রে সেলিব্রিটি, পাবলিক ফিগার, সরকারি প্রতিষ্ঠান এবং স্বীকৃত ব্র্যান্ডগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সাধারণ ব্যবহারকারীরাও নীতিমালা অনুসরণ করে নিজেদের পছন্দের ইউজারনেম নির্বাচন করতে পারবেন।

এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ও কনটেন্ট ক্রিয়েটররা চাইলে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহৃত একই ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন, যা বিভিন্ন প্ল্যাটফর্মে পরিচিতি ধরে রাখতে সহায়তা করবে।

যেভাবে চালু করবেন

ফিচারটি কোনো অঞ্চলে চালু হলে ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবেন। এরপর Settings > Account > Username অপশনে গিয়ে নিজের পছন্দের ইউজারনেম নির্বাচন বা রিজার্ভ করা যাবে।

ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে একটি Username Key ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রথমবার যোগাযোগ করার আগে নির্ধারিত কী প্রয়োজন হবে, ফলে অনাকাঙ্ক্ষিত যোগাযোগের ঝুঁকি কমবে।

গোপনীয়তা আরও শক্তিশালী হবে

মেটার তথ্যমতে, বর্তমানে বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৩ বিলিয়নের বেশি। এত বিশাল ব্যবহারকারীভিত্তিতে একই ধরনের নামের পুনরাবৃত্তি এড়াতে ইউজারনেম রিজার্ভেশন ব্যবস্থা চালু করা হচ্ছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ইউজারনেম পাবলিক সার্চে দেখা যাবে না। অর্থাৎ, কারও সঠিক ইউজারনেম জানা না থাকলে তাকে সার্চ করে খুঁজে পাওয়া সম্ভব হবে না। ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় ইউজারনেম পরিবর্তন বা ফিচারটি বন্ধও রাখতে পারবেন।

হোয়াটসঅ্যাপের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রোডাক্ট অ্যালিস নিউটন-রেক্স বলেন, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত যোগাযোগের তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন এবং গোপনীয়তা আরও শক্তিশালী হবে।

কিছু সীমাবদ্ধতাও থাকছে

প্রাথমিক পর্যায়ে ইউজারনেম শেয়ার করার জন্য কেবল টেক্সট বা মুখে বলে জানানো যাবে। শুরুতেই কিউআর কোডের মাধ্যমে ইউজারনেম শেয়ার করার সুবিধা থাকছে না। ভবিষ্যতে এই সুবিধা যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, টেলিগ্রাম, সিগন্যাল এবং ওয়্যারসহ কয়েকটি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরেই ইউজারনেমভিত্তিক যোগাযোগের সুবিধা রয়েছে। এবার ব্যবহারকারীদের গোপনীয়তা আরও শক্তিশালী করতে একই পথে হাঁটছে হোয়াটসঅ্যাপও।

সূত্র: যুগান্তর প্রতিবেদন 

আরও পড়ুন-হোয়াটসঅ্যাপে আসছে নতুন হাব ফিচার এক ট্যাপেই দেখা যাবে কে অনলাইন

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now