দেশজুড়ে হাম সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আক্রান্ত শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা চালু করেছে United Medical College Hospital। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং শিশুদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের বিশেষ স্বাস্থ্যব্যবস্থা চালু করা হয়েছে।
রাজধানীর মাদানি এভিনিউয়ের সাতারকুল এলাকায় অবস্থিত হাসপাতালটি অল্প সময়ের মধ্যেই নিজেদের চিকিৎসা কার্যক্রম নতুনভাবে সাজিয়েছে। হাম আক্রান্ত রোগীদের জন্য তৈরি করা হয়েছে পৃথক আইসোলেশন ইউনিট, জরুরি ট্রায়াজ সিস্টেম এবং আলাদা এনআইসিইউ ও পিআইসিইউ জোন।
আরও পড়ুন-হামের ঝুঁকিতে ৩০ উপজেলা কাল থেকে শুরু জরুরি টিকাদান কর্মসূচি
হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্যান্য রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো হাসপাতালজুড়ে কঠোর সংক্রমণ নিয়ন্ত্রণ প্রটোকল অনুসরণ করা হচ্ছে। রোগীদের চলাচলের জন্য আলাদা রুট নির্ধারণ, চিকিৎসাকর্মীদের জন্য পিপিই ব্যবহার এবং নিয়মিত জীবাণুমুক্তকরণ কার্যক্রম চালানো হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা সহজলভ্য করতে বিশেষ সুবিধাও দেওয়া হচ্ছে। অনেক রোগীকেই সাধারণ ওয়ার্ড খরচে কেবিন সুবিধা দেওয়া হচ্ছে, যাতে তারা নিরাপদ পরিবেশে চিকিৎসা নিতে পারে।
এছাড়া গুরুতর রোগীদের জন্য জরুরি ভেন্টিলেশন সাপোর্ট, ওয়ান-টু-ওয়ান নার্সিং কেয়ার এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এই বিশেষ ব্যবস্থার আওতায় ১৬ জন হাম আক্রান্ত শিশুর চিকিৎসা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। সময়মতো চিকিৎসা না পেলে শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট কিংবা গুরুতর জটিলতা তৈরি হতে পারে। তাই আক্রান্তদের দ্রুত আইসোলেশন ও চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে ইউনাইটেড হেলথকেয়ারের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. আজহারুল ইসলাম খান বলেন, দেশে বর্তমান হাম পরিস্থিতি মোকাবেলায় সরকারি ও বেসরকারি স্বাস্থ্যখাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তার ভাষায়, কার্যকর সংক্রমণ নিয়ন্ত্রণ, সাশ্রয়ী চিকিৎসা এবং দ্রুত জনসচেতনতা বাড়ানোর মাধ্যমেই এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।
তিনি আরও বলেন, প্রতিটি শিশুর সময়মতো চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে এবং জাতীয় স্বাস্থ্যসংকট মোকাবেলায় স্বাস্থ্যসেবাকে যৌথ দায়িত্ব হিসেবে দেখতে হবে।
স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা মনে করছেন, হাম পরিস্থিতিতে এ ধরনের বিশেষায়িত উদ্যোগ দেশের শিশুস্বাস্থ্য সেবাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: United Medical College Hospital Official Website
আরও পড়ুন-এসএলই কী কেন হয় এই জটিল দীর্ঘমেয়াদি রোগ সম্পর্কে জানুন
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔










