আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

এক চার্জে ৭ দিন চলবে নতুন স্মার্ট রিং

May 25, 2026 12:53 AM
এক চার্জে ৭ দিন চলবে নতুন স্মার্ট রিং

স্মার্ট গ্যাজেটের বাজারে স্মার্টফোন, ইয়ারবাড ও স্মার্টওয়াচের পর এখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে স্মার্ট রিং। সাধারণ আংটির মতো দেখতে ছোট এই ডিভাইসেই মিলছে স্বাস্থ্য পর্যবেক্ষণ, নোটিফিকেশন এবং স্মার্ট কানেক্টিভিটির মতো আধুনিক সুবিধা। প্রযুক্তিপ্রেমীদের জন্য এবার নতুন প্রজন্মের স্মার্ট রিং আনতে যাচ্ছে Samsung

আরও পড়ুন-স্মার্টওয়াচের বিকল্প হয়ে উঠছে স্মার্ট রিং, যেভাবে কাজ করে নতুন এই ডিভাইস

প্রযুক্তি বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠানটি তাদের নতুন Galaxy Ring 2 শিগগিরই বাজারে আনতে পারে। আগের সংস্করণের জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আরও উন্নত ব্যাটারি ব্যাকআপ, হালকা ডিজাইন এবং বাড়তি স্মার্ট ফিচার যুক্ত করা হয়েছে নতুন এই ডিভাইসে।

নতুন গ্যালাক্সি রিং ২–এর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ। স্যামসাংয়ের দাবি, একবার পুরো চার্জ দিলে স্মার্ট রিংটি টানা সাত দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। ফলে নিয়মিত চার্জ দেওয়ার ঝামেলা অনেকটাই কমবে।

শুধু ব্যাটারি নয়, স্মার্টওয়াচের মতো একাধিক আধুনিক সুবিধাও থাকবে নতুন এই স্মার্ট রিংয়ে। ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমের নোটিফিকেশন, কল অ্যালার্ট এবং বিভিন্ন অ্যাপের আপডেট সরাসরি আঙুলেই দেখতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, যারা দীর্ঘ সময় স্মার্টওয়াচ পরে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য স্মার্ট রিং হতে পারে আরও আরামদায়ক ও কার্যকর বিকল্প। ছোট আকারের হওয়ায় এটি সহজেই সারাক্ষণ ব্যবহার করা সম্ভব।

জানা গেছে, আগের প্রজন্মের তুলনায় নতুন গ্যালাক্সি রিং ২ আরও পাতলা ও হালকা হবে। প্রথম প্রজন্মের গ্যালাক্সি রিং ৫ থেকে ১৩ পর্যন্ত মোট নয়টি সাইজে বাজারে আনা হয়েছিল। সাইজভেদে রিংগুলোর ওজন ছিল ২.৩ গ্রাম থেকে ৩ গ্রাম পর্যন্ত। নতুন সংস্করণটিও বিভিন্ন সাইজে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি বাজার বিশ্লেষকদের মতে, স্বাস্থ্য পর্যবেক্ষণ ও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের কারণে স্মার্ট রিংয়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ভবিষ্যতে ওয়্যারেবল প্রযুক্তির বাজারে স্মার্ট রিং বড় জায়গা দখল করতে পারে বলেও মনে করছেন তারা।

সূত্র: jagonews24

আরও পড়ুন-একবার চার্জে ৩৩ দিন চলবে ভিভোর নতুন স্মার্টওয়াচ

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now