আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

একবার চার্জে ৩৩ দিন চলবে ভিভোর নতুন স্মার্টওয়াচ

একবার চার্জে ৩৩ দিন চলবে ভিভোর নতুন স্মার্টওয়াচ

স্মার্ট গ্যাজেটের বাজারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন ব্যবহারকারীদের অন্যতম বড় চাহিদা। বিশেষ করে স্মার্টওয়াচ কেনার সময় বেশিরভাগ ব্যবহারকারী প্রথমেই খোঁজ নেন ব্যাটারি কতদিন চলবে। সেই চাহিদাকে গুরুত্ব দিয়েই নতুন স্মার্টওয়াচ বাজারে এনেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান vivo

আরও পড়ুন-রিয়েলমির নতুন স্মার্টওয়াচ, এক চার্জে চলবে ১৬ দিন

‘ভিভো ওয়াচ জিটি ২’ নামের নতুন এই স্মার্টওয়াচ একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ৩৩ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে বড় ডিসপ্লে, স্বাস্থ্য পর্যবেক্ষণ প্রযুক্তি এবং একাধিক স্মার্ট ফিচার।

নতুন স্মার্টওয়াচটিতে রয়েছে ২.০৭ ইঞ্চির আয়তাকার ডিসপ্লে, যার রেজোলিউশন ৪৩২×৫১৪ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্জ। ডিসপ্লের উজ্জ্বলতা সর্বোচ্চ ২,৪০০ নিট পর্যন্ত হওয়ায় উজ্জ্বল আলোতেও স্ক্রিন স্পষ্ট দেখা যাবে। এছাড়া এতে কাস্টমাইজেবল ওয়াচ ফেস এবং পরিবর্তনযোগ্য স্ট্র্যাপ সুবিধাও রাখা হয়েছে।

ভিভো ওয়াচ জিটি ২ পরিচালিত হচ্ছে ব্লু রিভার অপারেটিং সিস্টেম ৩.০ দিয়ে। স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য এতে অপটিক্যাল হার্ট রেট সেন্সর ও ব্লাড অক্সিজেন বা SpO2 সেন্সর যুক্ত করা হয়েছে। পাশাপাশি ১০০টির বেশি প্রিসেট স্পোর্টস মোড থাকায় ফিটনেসপ্রেমীদের জন্য এটি কার্যকর ডিভাইস হতে পারে।

স্মার্টওয়াচটিতে আরও রয়েছে অ্যাক্সিলারেশন সেন্সর, জাইরোস্কোপ, জিওম্যাগনেটিক সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং হল সেন্সর। ফলে ব্যবহারকারীরা আরও নির্ভুল স্বাস্থ্য ও মুভমেন্ট ট্র্যাকিং সুবিধা পাবেন।

পানি প্রতিরোধের জন্য ডিভাইসটিতে 2ATM ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং দেওয়া হয়েছে। এছাড়া সংযোগ সুবিধার মধ্যে রয়েছে এনএফসি এবং ব্লুটুথ ৫.৪ প্রযুক্তি।

স্মার্টওয়াচটির ব্লুটুথ সংস্করণে ব্যবহার করা হয়েছে ৬৯৫ এমএএইচ ব্যাটারি, যা এক চার্জে ৩৩ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। অন্যদিকে ই-সিম সংস্করণে রয়েছে ৫৯৫ এমএএইচ ব্যাটারি, যা প্রায় ২৮ দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছে কোম্পানি।

ডিজাইনের দিক থেকেও ডিভাইসটি বেশ হালকা। ব্লুটুথ ও ই-সিম সংস্করণের ওজন যথাক্রমে ৩৫.৮ গ্রাম এবং ৩৪.৮ গ্রাম।

চীনের বাজারে ভিভো ওয়াচ জিটি ২-এর ব্লুটুথ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯৯ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৫০০ টাকার কাছাকাছি। অন্যদিকে ই-সিম সংস্করণের দাম রাখা হয়েছে ৬৯৯ ইউয়ান বা প্রায় ১১ হাজার ৭০০ টাকা। স্মার্টওয়াচটি ফ্রি ব্লু, অরিজিন ব্ল্যাক, অবসিডিয়ান ব্ল্যাক, শেল পাউডার এবং হোয়াইট স্পেস—এই পাঁচটি রঙে পাওয়া যাচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং আধুনিক ফিচারের কারণে নতুন এই স্মার্টওয়াচটি ব্যবহারকারীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে পারে।

সূত্র: Jagonews24

আরও পড়ুন-স্মার্টওয়াচের বিকল্প হয়ে উঠছে স্মার্ট রিং, যেভাবে কাজ করে নতুন এই ডিভাইস

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

বাংলা টেক নিউজ টিম

বাংলা টেক নিউজ টিম একটি অভিজ্ঞ, দায়িত্বশীল ও পেশাদার কনটেন্ট রাইটারদের সমন্বয়ে গঠিত একটি লেখক দল, যারা বাংলা ভাষায় নির্ভুল, তথ্যভিত্তিক ও পাঠক-বান্ধব কনটেন্ট তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিটি লেখক প্রযুক্তি, ব্রেকিং নিউজ, অনলাইন আয়, স্বাস্থ্য, লাইফস্টাইল, ডিজিটাল ট্রেন্ড ও সমসাময়িক বিষয় নিয়ে গভীর গবেষণার মাধ্যমে কনটেন্ট তৈরি করে থাকেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now