আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

৮.১ ইঞ্চির বিশাল ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে বাজারে এলো মটোরোলার নতুন চমক

মটোরোলার নতুন চমক

প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে নতুন আলোড়ন তুলেছে Motorola। প্রতিষ্ঠানটি ভারতের বাজারে উন্মোচন করেছে তাদের প্রথম বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন ‘মটোরোলা রেজর ফোল্ড’।

চলতি বছরের এমডব্লিউসি ২০২৬-এ প্রথমবার প্রদর্শনের পর এবার ফোনটি আনুষ্ঠানিকভাবে বাজারে এসেছে। শক্তিশালী প্রসেসর, বিশাল ডিসপ্লে এবং প্রিমিয়াম ক্যামেরা সেটআপের কারণে ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে ডিভাইসটি।

আরও পড়ুন-২০ হাজারের মধ্যে বাজার কাঁপাচ্ছে এই ৫জি স্মার্টফোনগুলো

ভারতে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ রুপি। অন্যদিকে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১ লাখ ৫৯ হাজার ৯৯৯ রুপি।

ফুটবলপ্রেমীদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিশেষ ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬ এডিশন’, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ রুপি।লঞ্চ অফারে গ্রাহকরা ১০ হাজার রুপির ব্যাংক ডিসকাউন্ট অথবা এক্সচেঞ্জ বোনাস পাবেন। এছাড়া রয়েছে ১৮ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই এবং এক বছরের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা।

ফোনটির বাইরের দিকে রয়েছে ৬.৬ ইঞ্চির LTPO pOLED কভার ডিসপ্লে, যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সমর্থন করে।

ফোনটি খুললে ভেতরে পাওয়া যাবে ৮.১ ইঞ্চির বড় 2K ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লেটি আল্ট্রা থিন গ্লাস প্রোটেকশন দ্বারা সুরক্ষিত।পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সর্বশেষ Snapdragon 8 Gen 5 চিপসেট।ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা ৩এক্স অপটিক্যাল জুম সমর্থন করে।

এছাড়া আল্ট্রা-ওয়াইড ক্যামেরাও যুক্ত করা হয়েছে।সেলফির জন্য কভার স্ক্রিনে ৩২ মেগাপিক্সেল এবং ভেতরের ডিসপ্লেতে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা দিয়ে সরাসরি 8K ভিডিও রেকর্ড করা সম্ভব।দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।প্রযুক্তি বিশ্লেষকদের মতে, প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটি হতে পারে বাজারের অন্যতম আকর্ষণীয় ডিভাইস।

সুত্রঃ Motorola Official Website

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

বাংলা টেক নিউজ টিম

বাংলা টেক নিউজ টিম একটি অভিজ্ঞ, দায়িত্বশীল ও পেশাদার কনটেন্ট রাইটারদের সমন্বয়ে গঠিত একটি লেখক দল, যারা বাংলা ভাষায় নির্ভুল, তথ্যভিত্তিক ও পাঠক-বান্ধব কনটেন্ট তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিটি লেখক প্রযুক্তি, ব্রেকিং নিউজ, অনলাইন আয়, স্বাস্থ্য, লাইফস্টাইল, ডিজিটাল ট্রেন্ড ও সমসাময়িক বিষয় নিয়ে গভীর গবেষণার মাধ্যমে কনটেন্ট তৈরি করে থাকেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now