বাংলাদেশে ডিজিটাল সেবার বিস্তার যত বাড়ছে, ততই কল সেন্টারভিত্তিক গ্রাহকসেবার গুরুত্বও বৃদ্ধি পাচ্ছে। ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ই-কমার্স, হাসপাতাল, পরিবহন, টেলিকমসহ প্রায় সব খাতেই এখন গ্রাহকসেবা পরিচালনার অন্যতম মাধ্যম কল সেন্টার। প্রতিদিন হাজার হাজার গ্রাহক ফোনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন এবং এসব কথোপকথনে বিনিময় হচ্ছে ব্যক্তিগত ও আর্থিকভাবে সংবেদনশীল তথ্য।
আরও পড়ুন-ইউটিউব শর্টসে আসছে বড় পরিবর্তন, ২ গুণ গতিতে দেখা যাবে ভিডিও
‘কথন’। প্রতিষ্ঠানটির দাবি,এই বাস্তবতায় গ্রাহকের তথ্য সুরক্ষা এবং দ্রুত সেবা নিশ্চিত করতে দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠান ভিভাসফট লিমিটেড তৈরি করেছে এআইনির্ভর কন্ট্যাক্ট সেন্টার প্ল্যাটফর্ম এটি একই সঙ্গে কল পরিচালনা, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কথোপকথন বিশ্লেষণ এবং তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম
কল সেন্টারের সামনে বাড়ছে নতুন চ্যালেঞ্জ
বর্তমানে অনেক প্রতিষ্ঠান বিদেশি ক্লাউডভিত্তিক কল সেন্টার সেবা ব্যবহার করে থাকে। এতে গ্রাহকের ফোন নম্বর, জন্মতারিখ, আর্থিক তথ্য কিংবা ভয়েস ডেটা দেশের বাইরের সার্ভারে সংরক্ষিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রক সংস্থাগুলো আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহক তথ্য দেশের অভ্যন্তরে সংরক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে। ফলে শুধু ভালো গ্রাহকসেবা নয়, তথ্য কোথায় সংরক্ষিত হচ্ছে এবং তার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে—এটিও এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
কীভাবে কাজ করে ‘কথন’?
ভিভাসফটের তৈরি এই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্পিচ-টু-টেক্সট প্রযুক্তি, কল অ্যানালিটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ ব্যবস্থা।
প্রতিষ্ঠানের বিদ্যমান গ্রাহক তথ্যভান্ডারের সঙ্গে সংযুক্ত হয়ে এটি গ্রাহককে দ্রুত শনাক্ত করতে পারে। পাশাপাশি নিয়মিত জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়া, কল বিশ্লেষণ এবং গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদানেও সহায়তা করে।
স্থানীয় সার্ভারে তথ্য সংরক্ষণের সুবিধা
কথনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এটি অন-প্রিমাইজ সার্ভার, প্রাইভেট ক্লাউড কিংবা দেশের স্থানীয় ডেটা সেন্টারে স্থাপন করা যায়।
এর ফলে প্রতিষ্ঠান চাইলে গ্রাহকের সংবেদনশীল তথ্য নিজস্ব নিয়ন্ত্রণেই রাখতে পারে। বিদেশি সার্ভারে তথ্য সংরক্ষণের প্রয়োজন কমে যায়, যা বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার জন্য গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে বিবেচিত হতে পারে।
তথ্য সুরক্ষায় রয়েছে একাধিক নিরাপত্তা ব্যবস্থা
ভিভাসফটের তথ্যমতে, কথনে ব্যবহার করা হয়েছে—
- ডেটা এনক্রিপশন
- অডিট লগ
- রোলভিত্তিক অ্যাক্সেস কন্ট্রোল
- সংবেদনশীল তথ্য মাস্কিং
ফলে প্রয়োজন অনুযায়ী অ্যাকাউন্ট নম্বর বা অন্যান্য ব্যক্তিগত তথ্য আংশিক আড়াল করে রাখা সম্ভব হয়। এতে গ্রাহকের ব্যক্তিগত তথ্য আরও নিরাপদ থাকে।
কমবে অপেক্ষার সময়
সাধারণ কল সেন্টারে গ্রাহকের পরিচয় যাচাই করতেই অনেক সময় এক থেকে দুই মিনিট লেগে যায়। কথন নিবন্ধিত মোবাইল নম্বর শনাক্ত করে দ্রুত গ্রাহকের তথ্য বের করতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর ফলে পরিচয় যাচাইয়ে সময় কম লাগে এবং সরাসরি সমস্যার সমাধানে যাওয়া সম্ভব হয়। একই সঙ্গে পুনরাবৃত্ত প্রশ্নগুলোর উত্তর স্বয়ংক্রিয়ভাবে দেওয়ার মাধ্যমে মানব এজেন্টদের ওপর চাপও কমানো যায়।
কল সেন্টার থেকেই পাওয়া যাবে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক তথ্য
শুধু কল পরিচালনাই নয়, গ্রাহকের কথোপকথন বিশ্লেষণ করেও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক তথ্য পাওয়া সম্ভব বলে দাবি করেছে ভিভাসফট।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, একই ধরনের অভিযোগ বা চাহিদা যদি বহু গ্রাহক জানিয়ে থাকেন, তাহলে এআই তা শনাক্ত করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানাতে পারে। এতে নতুন পণ্য বা সেবার পরিকল্পনা গ্রহণ আরও সহজ হয়।
বাংলা ভাষা ও আঞ্চলিক উচ্চারণ বুঝতে সক্ষম
বাংলাদেশের ব্যবহারকারীরা প্রায়ই বাংলা ও ইংরেজি মিলিয়ে কথা বলেন। এছাড়া অঞ্চলভেদে উচ্চারণেও পার্থক্য থাকে।
ভিভাসফট জানিয়েছে, কথনকে এই বাস্তবতা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। ফলে এটি বাংলা-ইংরেজি মিশ্র ভাষা, স্থানীয় উচ্চারণ এবং কোলাহলপূর্ণ পরিবেশেও কথোপকথন বিশ্লেষণ করতে পারে।
ডিজিটাল গ্রাহকসেবায় দেশীয় প্রযুক্তির নতুন দিগন্ত
বিশেষজ্ঞদের মতে, আগামী দিনের কল সেন্টার শুধু ফোনকল গ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য নিরাপত্তা এবং স্থানীয় ভাষা বোঝার সক্ষমতার সমন্বয়ই হবে ভবিষ্যতের গ্রাহকসেবার মূল ভিত্তি।
দেশীয়ভাবে তৈরি ‘কথন’ সেই দিকেই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। বিশেষ করে তথ্য দেশের অভ্যন্তরে সংরক্ষণ, দ্রুত গ্রাহকসেবা এবং এআইভিত্তিক বিশ্লেষণের সমন্বয়ে এটি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
সূত্র: ভিভাসফট লিমিটেডের সংবাদ বিজ্ঞপ্তি
আরও পড়ুন-ভুয়া ফোনকল শনাক্তে অ্যান্ড্রয়েডে নতুন নিরাপত্তা ফিচার আনছে গুগল
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔









