দীর্ঘ ই-মেইল থ্রেড পড়ে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করার ঝামেলা কমাতে নতুন পদক্ষেপ নিয়েছে গুগল। প্রযুক্তি জায়ান্টটি জিমেইলের ‘এআই ওভারভিউস কনভারসেশন সামারিজ’ সুবিধা বিশ্বের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। এর ফলে ব্যবহারকারীরা দীর্ঘ ই-মেইল কথোপকথনের মূল তথ্য কয়েক সেকেন্ডেই জানতে পারবেন।
আরও পড়ুন-ভিডিও শেয়ারিং সহজ করতে ইউটিউবের নতুন ফিচার উন্মোচন
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী জেমিনিচালিত এই ফিচার নির্দিষ্ট একটি ই-মেইল থ্রেডে থাকা বিভিন্ন বার্তা বিশ্লেষণ করে সংক্ষিপ্ত সারাংশ তৈরি করে। ফলে প্রতিটি ই-মেইল আলাদাভাবে না পড়েও পুরো আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সহজে বোঝা সম্ভব হবে।
এতদিন সুবিধাটি মূলত গুগলের সাবস্ক্রিপশন গ্রাহক এবং যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু জিমেইল ব্যবহারকারীর জন্য সীমাবদ্ধ ছিল। তবে এখন অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব প্ল্যাটফর্মে ধাপে ধাপে এটি বিশ্বব্যাপী উন্মুক্ত করা হচ্ছে।
গুগল জানিয়েছে, যেসব ব্যবহারকারী ব্যক্তিগত ই-মেইল বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে উদ্বিগ্ন, তারা চাইলে এই সুবিধা বন্ধ রাখতে পারবেন। তবে ফিচারটি নিষ্ক্রিয় করলে জিমেইলের অন্যান্য স্মার্ট ফিচারের কার্যকারিতাও সীমিত হতে পারে।
প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, শুরুতে ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরীয়, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় এআই সামারি ব্যবহার করা যাবে। ফলে গুগল ওয়ার্কস্পেস গ্রাহক, সাবস্ক্রাইবার এবং বিনামূল্যের জিমেইল ব্যবহারকারীরাও ধীরে ধীরে এই সুবিধার আওতায় আসবেন।
ফিচারটি বন্ধ করতে চাইলে ব্যবহারকারীদের জিমেইলের সেটিংস মেনুতে গিয়ে ‘Google Workspace Smart Features’ অপশন থেকে ‘Manage Workspace Smart Features’ নির্বাচন করে এআই সামারি বন্ধ করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন বিপুল সংখ্যক ই-মেইল আদান-প্রদানকারী ব্যবহারকারীদের জন্য এই সুবিধা সময় সাশ্রয়ের পাশাপাশি কাজের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুন-ভুয়া ফোনকল শনাক্তে অ্যান্ড্রয়েডে নতুন নিরাপত্তা ফিচার আনছে গুগল
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔







