আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

এক চার্জে ৫৫ ঘণ্টা চলবে ভিভোর নতুন ইয়ারবাড, থাকছে শক্তিশালী ANC

June 13, 2026 10:09 PM
এক চার্জে ৫৫ ঘণ্টা চলবে ভিভোর নতুন ইয়ারবাড, থাকছে শক্তিশালী ANC

দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, শক্তিশালী নয়েজ ক্যানসেলেশন এবং উন্নত অডিও প্রযুক্তি নিয়ে নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) ইয়ারবাড উন্মোচন করেছে ভিভো। চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ভিভো ট্রু ওয়্যারলেস স্টেরিও ৫ই (Vivo TWS 5e), যা আগের প্রজন্মের তুলনায় আরও উন্নত ফিচার ও পারফরম্যান্স নিয়ে এসেছে।

আরও পড়ুন-এক চার্জে ৭ দিন চলবে নতুন স্মার্ট রিং

নতুন এই ইয়ারবাডে ব্যবহার করা হয়েছে ১১ মিলিমিটার ডাইনামিক ড্রাইভার, যা উন্নত মানের অডিও অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিভাইসটি এএসি, এসবিসি এবং এলসি৩ অডিও কোডেক সমর্থন করে। পাশাপাশি ভিভোর নিজস্ব DeepX 3.0 Stereo Sound Effects প্রযুক্তি যুক্ত থাকায় গান শোনা, সিনেমা দেখা কিংবা গেমিংয়ের সময় আরও প্রাণবন্ত ও বাস্তবধর্মী সাউন্ড পাওয়া যাবে।

ভিভো ট্রু ওয়্যারলেস স্টেরিও ৫ই-এর অন্যতম আকর্ষণ এর ৫৫ ডেসিবেল হাইব্রিড অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) প্রযুক্তি। আগের মডেলে যেখানে ৩০ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন সুবিধা ছিল, সেখানে নতুন সংস্করণে তা উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে। ফলে কোলাহলপূর্ণ পরিবেশেও ব্যবহারকারীরা আরও স্বচ্ছ ও নিরবচ্ছিন্ন অডিও অভিজ্ঞতা পাবেন। এছাড়া ডুয়াল-মাইক্রোফোনভিত্তিক এআই কল নয়েজ রিডাকশন প্রযুক্তি থাকায় ফোন কলে বাইরের শব্দ অনেকটাই কমে যাবে।

কানেক্টিভিটির দিক থেকেও আধুনিক সুবিধা রয়েছে নতুন এই ইয়ারবাডে। এতে ব্লুটুথ ৫.৪ প্রযুক্তির পাশাপাশি ডুয়াল-ডিভাইস পেয়ারিং সুবিধা রয়েছে। ফলে একই সঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকা সম্ভব। গেমারদের জন্য থাকছে বিশেষ লো-ল্যাটেন্সি মোড, যেখানে লেটেন্সি মাত্র ৪২ মিলিসেকেন্ড পর্যন্ত নেমে আসে।

ব্যাটারি পারফরম্যান্সের ক্ষেত্রেও বেশ চমক দেখিয়েছে ভিভো। কোম্পানির দাবি, একবার পূর্ণ চার্জে ইয়ারবাডটি সর্বোচ্চ ১৩ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। আর চার্জিং কেসসহ মোট ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে প্রায় ৫৫ ঘণ্টা। দ্রুত চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ-সি পোর্টও রয়েছে।

ডিজাইনের ক্ষেত্রে স্টেম-স্টাইল লুক ব্যবহার করা হয়েছে। প্রতিটি ইয়ারবাডের ওজন মাত্র ৪.৩ গ্রাম হওয়ায় দীর্ঘ সময় ব্যবহার করলেও অস্বস্তি হওয়ার সম্ভাবনা কম। চার্জিং কেসসহ পুরো সেটটির ওজন প্রায় ৪৩ গ্রাম।

চীনের বাজারে Vivo TWS 5e-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২২৯ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার টাকার সমান। ইয়ারবাডটি ইঙ্ক ব্ল্যাক, আকাশি নীল এবং হোয়াইট—এই তিনটি রঙে পাওয়া যাবে।

সূত্র: jagonews24

আরও পড়ুন-একবার চার্জে ৩৩ দিন চলবে ভিভোর নতুন স্মার্টওয়াচ

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now