ভ্রমণের স্মৃতি ধরে রাখতে স্মার্টফোন ক্যামেরাই এখন সবচেয়ে ভরসার জায়গা। কিন্তু দূরের ল্যান্ডস্কেপ, কম আলো বা ফ্রেমে অপ্রয়োজনীয় অবজেক্ট—এসব কারণে নিখুঁত ছবি তোলা কঠিন হয়ে পড়ে। এই অভিজ্ঞতা বদলাতে বাংলাদেশের বাজারে একসাথে দুটি নতুন ফোন উন্মোচন করেছে vivo—vivo V70 FE এবং ফ্ল্যাগশিপ vivo V70।
ক্যামেরা–কেন্দ্রিক ফিচার, বড় ব্যাটারি ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে এই সিরিজকে ‘ট্রাভেল–ফ্রেন্ডলি’ অভিজ্ঞতা দেওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন-কার্ভড ডিসপ্লে ৫৮০০mAh ব্যাটারিতে ভারতে এলো Redmi Note 15 5G Special Edition
V70 FE–এর সবচেয়ে বড় আকর্ষণ ২০০ মেগাপিক্সেল OIS আল্ট্রা–ক্লিয়ার ক্যামেরা। ১/১.৫৬–ইঞ্চি HP5 সেন্সর বেশি আলো গ্রহণ করতে পারে, ফলে ছবি হয় উজ্জ্বল ও বিস্তারিত। ৩০x জুম এবং CIPA 4.0 স্ট্যাবিলাইজেশনের কারণে চলন্ত অবস্থাতেও শট থাকে স্থির।
ছবিতে সৃজনশীলতা যোগ করতে আছে AI Magic Landscape, যা অরোরা বা স্নো–টাউন ধরনের ইফেক্ট যোগ করতে পারে। পাশাপাশি AI Erase 3.0 ও AI Retouch ফিচারে অপ্রয়োজনীয় অবজেক্ট সরিয়ে নেওয়া যায়, আলাদা এডিটিং ছাড়াই।
মাত্র ৭.৫৯ মিমি পাতলা বডিতে দেওয়া হয়েছে ৭০০০mAh ব্লু–ভোল্ট ব্যাটারি ও ৯০W ফ্ল্যাশচার্জ। কোম্পানির দাবি, ৫ বছরের ব্যাটারি হেলথ অপ্টিমাইজেশন এবং ২৪–স্তরের সিকিউরিটি প্রোটেকশন থাকায় দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য ব্যাকআপ মিলবে।
ডিভাইসটি মিউজ পার্পেল ও ওশান ব্লু—দুটি রঙে পাওয়া যাবে। ১.৫K ইনফিনিটি AMOLED ডিসপ্লে, ১.৮৬ মিমি পাতলা বেজেল এবং IP68/IP69 রেটিং এটিকে দেয় আধুনিক ও টেকসই নির্মাণ।
পারফরম্যান্সে আছে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর ও OriginOS 6। Origin Island ও Smooth Engine ব্যবহারে দৈনন্দিন ব্যবহার আরও মসৃণ হবে বলে জানিয়েছে ভিভো।
এই সিরিজের ফ্ল্যাগশিপ V70–এ রয়েছে অ্যারোস্পেস–গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, ১.২৫ মিমি বেজেল এবং ম্যাট ব্রাউন ফিনিশ। ক্যামেরায় আছে ৫০MP ZEISS সুপার টেলিফটো লেন্স, 4K 60fps ভিডিও রেকর্ডিং ও AI Stage Mode—যা পেশাদার মানের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে সহায়ক।
V70 FE (৮GB+২৫৬GB)–এর দাম ৫৬,৯৯৯ টাকা এবং (১২GB+২৫৬GB)–এর দাম ৬৫,৯৯৯ টাকা।
V70 (৮GB+২৫৬GB) শুরু ৬৮,৯৯৯ টাকা, আর (১২GB+৫১২GB)–এর দাম ৮৭,৯৯৯ টাকা।
৯ এপ্রিল থেকে প্রি–অর্ডার শুরু হয়েছে। থাকছে ০% ইএমআই সুবিধা। উপহার হিসেবে V70 কিনলে পাওয়া যাবে Riro W7 স্মার্টওয়াচ এবং V70 FE–এর সঙ্গে W1 SE স্মার্টওয়াচ। এছাড়া vivo.com–এ সদস্যদের জন্য পয়েন্ট সুবিধাও ঘোষণা করা হয়েছে।
ক্যামেরা–কেন্দ্রিক অভিজ্ঞতা, বড় ব্যাটারি ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে vivo V70 সিরিজ ভ্রমণপ্রেমী ও কনটেন্ট নির্মাতাদের জন্য আকর্ষণীয় পছন্দ হয়ে উঠতে পারে। বিশেষ করে মোবাইল ফটোগ্রাফিতে যারা নতুন কিছু চান, তাদের নজর কাড়বে এই দুটি ডিভাইস।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
আরও পড়ুন-বাংলালিংক কিস্তিতে টেকনো স্পার্ক ২০ কেনার সুযোগ দিচ্ছে
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔









