অনলাইন প্রতারণা ও হ্যাকিংয়ের ঝুঁকি দিন দিন বাড়তে থাকায় ব্যবহারকারীদের সুরক্ষায় বড় উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট Meta। জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp এবং সামাজিক যোগাযোগমাধ্যম Facebook–এ নতুন ‘স্ক্যাম-বিরোধী’ টুল চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীর অজান্তে অ্যাকাউন্টে অনুপ্রবেশ বা আড়িপাতার চেষ্টা অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিশেষ করে কোনো সন্দেহজনক ডিভাইসে অ্যাকাউন্ট লিঙ্ক করার চেষ্টা হলেই তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা পাঠানো হবে ব্যবহারকারীর মোবাইলে।
আরও পড়ুন-ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নম্বর ব্যবহার করা কি নিরাপদ
হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বড় একটি ঝুঁকি হলো ‘ডিভাইস লিঙ্কিং’। অনেক সময় প্রতারকরা কৌশলে ব্যবহারকারীর অ্যাকাউন্ট অন্য ডিভাইসে যুক্ত করে ফেলে এবং ব্যক্তিগত বার্তা বা তথ্য সংগ্রহ করে।
মেটার নতুন টুল এই সমস্যার সমাধানেই তৈরি করা হয়েছে। কোনো অপরিচিত বা সন্দেহজনক ডিভাইস থেকে লিঙ্ক করার অনুরোধ এলেই ব্যবহারকারীর স্ক্রিনে সতর্কবার্তা ভেসে উঠবে। এতে করে ব্যবহারকারী আগেই বুঝতে পারবেন, তার অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের চেষ্টা চলছে কি না।
ডিজিটাল প্রতারণার অন্যতম মাধ্যম হচ্ছে ভুয়া বা স্ক্যাম মেসেজ। অপরিচিত নম্বর থেকে নানা প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলার চেষ্টা করা হয়।
এ সমস্যা মোকাবিলায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করছে মেটা। এই এআই সিস্টেম সন্দেহজনক মেসেজের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারবে। কোনো বার্তাকে ঝুঁকিপূর্ণ মনে হলে ব্যবহারকারীকে তাৎক্ষণিক সতর্ক করবে এবং কীভাবে নিরাপদ থাকা যায় সে বিষয়ে নির্দেশনাও দেবে।
শুধু হোয়াটসঅ্যাপ নয়, ফেসবুক ব্যবহারকারীদের জন্যও একই ধরনের নিরাপত্তা সুবিধা চালু করা হচ্ছে। বিশেষ করে অপরিচিত অ্যাকাউন্ট থেকে আসা ফ্রেন্ড রিকোয়েস্টের ক্ষেত্রে বাড়তি সতর্কতা দেওয়া হবে।
এই টুল অনুরোধকারীর অবস্থান, প্রোফাইল তথ্য এবং পারস্পরিক বন্ধু আছে কি না—এসব বিষয় বিশ্লেষণ করে ঝুঁকি নির্ধারণ করবে। কোনো সন্দেহজনক তথ্য পাওয়া গেলে ব্যবহারকারীকে আগে থেকেই সতর্ক করা হবে।
হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার বড় শক্তি হিসেবে বিবেচিত। তবে এই সুবিধার আড়ালে অনেক সময় প্রতারকরাও সুযোগ নেয়।
মেটা জানিয়েছে, তারা এনক্রিপশন বজায় রেখেই নতুন নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছে, যাতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে এবং একই সঙ্গে প্রতারণা প্রতিরোধ করা যায়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔









