আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

কল ও ইন্টারনেট ব্যবহারে মিলতে পারে স্বস্তি, কমছে করের চাপ

কল ও ইন্টারনেট ব্যবহারে মিলতে পারে স্বস্তি

দেশের সাড়ে ১৮ কোটির বেশি মোবাইল গ্রাহকের জন্য আসছে বড় সুখবর। আগামী জাতীয় বাজেটে মোবাইল সেবার ওপর আরোপিত এক শতাংশ সারচার্জ বাতিল এবং সিম কর কমানোর পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মোবাইল কল, ইন্টারনেট ব্যবহার এবং নতুন সিম কেনার খরচ কিছুটা কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে মোবাইল রিচার্জে সম্পূরক শুল্ক, ভ্যাট এবং বিভিন্ন কর মিলিয়ে ব্যবহারকারীদের বড় অঙ্কের অর্থ পরিশোধ করতে হয়। ফলে ১০০ টাকা রিচার্জ করলে গ্রাহক কার্যত মাত্র ৫৮ টাকার সেবা পান।

আরও পড়ুন-GP Banglalink না Robi কোন সিমে মিলছে সবচেয়ে দ্রুত ইন্টারনেট

২০১৬ সালে পদ্মা সেতু নির্মাণে নিজস্ব অর্থায়নের জন্য মোবাইল সেবার ওপর এক শতাংশ সারচার্জ চালু করা হয়েছিল। যদিও ২০২২ সালেই পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, তারপরও গ্রাহকদের এখনো সেই অতিরিক্ত চার্জ বহন করতে হচ্ছে।

মোবাইল অপারেটরদের তথ্যমতে, গত ১০ বছরে তারা সরকারকে প্রায় ১ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব দিয়েছে। এর মধ্যে শুধু সারচার্জ থেকেই আদায় হয়েছে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা।

অপারেটরদের দাবি, নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে গত ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো মোবাইল খাতে করের চাপ কমবে। এতে সাধারণ গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন।

বিশেষজ্ঞদের মতে, উচ্চ করের কারণে দেশে ভয়েস কল ও মোবাইল ইন্টারনেটের খরচ তুলনামূলক বেশি ছিল। দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা কলরেট এবং ইন্টারনেটের দাম কমানোর দাবি জানিয়ে আসছিলেন।

সরকারের উচ্চপর্যায়েও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ সম্প্রতি জানিয়েছেন, ভোক্তাদের ওপর বর্তমান উচ্চ কর কাঠামো পুনর্বিবেচনা করা প্রয়োজন।

এদিকে শুধু মোবাইল অপারেটর নয়, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারাও বর্তমানে আরোপিত ৫ শতাংশ ভ্যাট বাতিলের দাবি জানিয়েছে। তাদের মতে, কর কমানো হলে দেশের প্রান্তিক পর্যায়েও দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আগামী বাজেটে এসব প্রস্তাব অনুমোদন পেলে ডিজিটাল সেবার খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে এবং দেশের ডিজিটাল অগ্রগতিও আরও ত্বরান্বিত হবে।

সুত্রঃ টেলিযোগাযোগ সংশ্লিষ্ট সূত্র ও অপারেটরদের তথ্য

আরও পড়ুন-মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর কমতে পারে কল ও ডেটার খরচ

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

বাংলা টেক নিউজ টিম

বাংলা টেক নিউজ টিম একটি অভিজ্ঞ, দায়িত্বশীল ও পেশাদার কনটেন্ট রাইটারদের সমন্বয়ে গঠিত একটি লেখক দল, যারা বাংলা ভাষায় নির্ভুল, তথ্যভিত্তিক ও পাঠক-বান্ধব কনটেন্ট তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিটি লেখক প্রযুক্তি, ব্রেকিং নিউজ, অনলাইন আয়, স্বাস্থ্য, লাইফস্টাইল, ডিজিটাল ট্রেন্ড ও সমসাময়িক বিষয় নিয়ে গভীর গবেষণার মাধ্যমে কনটেন্ট তৈরি করে থাকেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now