আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

চীন ও সিঙ্গাপুরের পর বাংলাদেশে অনারের আলফা স্টোর চালু

October 12, 2026 11:35 PM
চীন ও সিঙ্গাপুরের পর বাংলাদেশে অনারের আলফা স্টোর চালু

চীন ও সিঙ্গাপুরের পর বাংলাদেশে ‘অনার আলফা স্টোর’ চালু করেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। রাজধানীর যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় চালু হওয়া এই স্টোরে স্মার্টফোনের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিপণ্য কেনা এবং ভবিষ্যতে বাজারে আসতে যাওয়া ডিভাইস সরাসরি ব্যবহারের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ থাকছে।

আরও পড়ুন-মাত্র ১,৯৯৯ টাকায় বাজারে এলো দেশের সবচেয়ে পাতলা ফিচার ফোন,রাখা যাবে ওয়ালেটে

শুক্রবার রাতে স্টোরটির উদ্বোধন করা হয়। অনারের ভাষ্য অনুযায়ী, এটি একটি ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’। এখানে প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের সমন্বয়ে তৈরি প্রযুক্তি-ইকোসিস্টেম সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
স্টোরটিতে অনারের হালনাগাদ মডেলের স্মার্টফোনের পাশাপাশি সাউন্ড বক্স, হেডফোন, এয়ার ফ্রায়ার, ট্যাবলেট কম্পিউটার, ইয়ারফোন, স্মার্টওয়াচ ও পাওয়ার ব্যাংক কেনা যাবে। এ ছাড়া ভবিষ্যতে বাংলাদেশের বাজারে আনার পরিকল্পনা থাকা রোবট ফোন, স্মার্ট অডিও সানগ্লাস, টেলিভিশন, গেম কন্ট্রোলার, স্মার্ট গিটার ও ল্যাপটপও সেখানে পরখ করার সুযোগ থাকবে।
অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লাং গুও উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বাংলাদেশে নতুন ধরনের রিটেইল অভিজ্ঞতা নিয়ে আসতে পেরে তারা আনন্দিত। তাঁর মতে, আলফা স্টোরে অনারের সাম্প্রতিক উদ্ভাবনগুলো এক জায়গায় দেখার সুযোগ থাকবে। গ্রাহকেরা সরাসরি বুঝতে পারবেন, কীভাবে অনারের বিভিন্ন ডিভাইস পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে কাজ করে।
অনার বাংলাদেশের পরিচালক এবং পণ্য ও বিপণনপ্রধান সৈয়দ মোহাম্মদ বদরুল আরেফিন বলেন, খুব কম দেশেই এ ধরনের আলফা স্টোর রয়েছে। এখানে শুধু বর্তমান পণ্য বিক্রি নয়, ভবিষ্যতে বাজারে আনার পরিকল্পনা থাকা পণ্যগুলোও প্রদর্শন করা হচ্ছে।
তিনি জানান, অনার রোবট ফোন বর্তমানে শুধু চীনে পাওয়া গেলেও বাংলাদেশের এই স্টোরে দর্শনার্থীরা ফোনটি ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন।
অনারের তথ্য অনুযায়ী, স্টোরটিতে প্রতিষ্ঠানটির বিভিন্ন ডিভাইসের সমন্বয়ে তৈরি ইকোসিস্টেমের অভিজ্ঞতা নেওয়া যাবে। ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানে এই ইকোসিস্টেমের ঘোষণা দেওয়া হয়েছিল। এসব পণ্য ও নতুন প্রযুক্তি পর্যায়ক্রমে বাংলাদেশের বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে অনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান, অনারের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিটেইল হেড লিউ পেই হেইলি এবং অনার বাংলাদেশের ব্যবসাপ্রধান আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
বাংলাদেশে এই স্টোর চালুর মাধ্যমে অনার এক জায়গায় তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি নতুন প্রযুক্তির সঙ্গে গ্রাহকদের পরিচিত করার সুযোগ তৈরি করেছে।

সূত্র: প্রথম আলো

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now