জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নাম ও বয়স সংশোধনের ক্ষেত্রে মহাপরিচালক পর্যায়ের ‘ঘ’ ক্যাটাগরি ছাড়া বাকি ৬টি ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
আরও পড়ুন-নতুন ভোটার নিবন্ধনের সময় বাড়াল ইসি, ৩১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে
রোববার (৬ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বিষয়টি জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরি ছাড়া এনআইডি সংশোধনের অন্যান্য ছয়টি ক্যাটাগরির আবেদন আগের নিয়মে নিষ্পত্তি করা হবে না। এসব আবেদন এখন সংশ্লিষ্ট মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তি করবেন।
কোন আবেদন কোথায় নিষ্পত্তি হবে
নতুন নির্দেশনা অনুযায়ী—
- ‘ক’ ক্যাটাগরির আবেদন: থানা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন।
- ‘খ’ ক্যাটাগরির আবেদন: অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন।
- ‘গ’ ক্যাটাগরির আবেদন: জেলা নির্বাচন কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন।
- অনলাইনে নিষ্পত্তিযোগ্য আবেদন: এসব ক্ষেত্রে কোনো ধরনের হার্ডকপি জমা দিতে হবে না।
অন্যদিকে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন আগের নিয়মেই চলবে এবং এ ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।
নির্বাচন কমিশনের নির্দেশনায় আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিধান বহাল থাকবে।
ইসি সূত্রে জানা গেছে, এনআইডি সংশোধন কার্যক্রমে প্রশাসনিক জটিলতা কমানো, আবেদন নিষ্পত্তির গতি বাড়ানো এবং পুরো প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই নতুন এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বর্তমানে জাতীয় পরিচয়পত্রে নাম, বয়স বা অন্যান্য তথ্য সংশোধনের জন্য অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে। তবে নতুন নির্দেশনার কারণে সংশোধন আবেদন নিষ্পত্তির দায়িত্ব এখন থেকে নির্ধারিত মাঠপর্যায়ের কর্মকর্তাদের ওপর আরও বেশি নির্ভর করবে।
সুত্রঃ নির্বাচন কমিশন (ইসি) অফিস আদেশ ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
আরও পড়ুন-ভোটার আইডি কার্ডে রক্তের গ্রুপ সংশোধনের নিয়ম
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔






