ডেটা প্যাক শেষ হয়ে গেলেও ইনস্টাগ্রাম থেকে বিচ্ছিন্ন হতে হবে না। গ্রামীণফোনের নতুন সুবিধায় সীমিত পরিসরে ব্যবহার করা যাবে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম।
আরও পড়ুন-মোবাইল সেবা সহজ করতে সিমের ওপর সুনির্দিষ্ট কর প্রত্যাহার
ডেটা প্যাক শেষ হয়ে গেলেও ইনস্টাগ্রামের গুরুত্বপূর্ণ ফিচার ব্যবহার করা যাবে—এমন নতুন একটি সুবিধা চালু করেছে দেশের মোবাইল অপারেটর গ্রামীণফোন। ‘Instagram Basic Mode’ নামে চালু হওয়া এই সেবার মাধ্যমে গ্রাহকেরা ইন্টারনেট ডেটা শেষ হওয়ার পরও সীমিত পরিসরে ইনস্টাগ্রামের প্রয়োজনীয় ফিচার ব্যবহার করতে পারবেন।
গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেটা এবং টেলিনর লিনক্সের সহযোগিতায় চালু হওয়া এই সুবিধার লক্ষ্য হলো ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম কমিউনিটির সঙ্গে সংযুক্ত রাখা, এমনকি তাদের ডেটা প্যাক শেষ হয়ে গেলেও।
নতুন এই সুবিধার আওতায় ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের নোটিফিকেশন দেখতে পারবেন। পাশাপাশি সাধারণ ছবি, রিলস এবং পোস্টের ক্যাপশন ব্রাউজ করার সুযোগও থাকবে। ফলে জরুরি আপডেট বা গুরুত্বপূর্ণ পোস্ট দেখতে অতিরিক্ত ডেটা প্যাক না থাকলেও ব্যবহারকারীরা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বেন না।
তবে এই মোডে ইনস্টাগ্রামের সব সুবিধা পাওয়া যাবে না। এটি মূলত সীমিত ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। যদি ব্যবহারকারী উচ্চ রেজোলিউশনের ছবি, ভিডিও বা পূর্ণাঙ্গ ইনস্টাগ্রাম অভিজ্ঞতা উপভোগ করতে চান, তাহলে অ্যাপ থেকেই নতুন ডেটা প্যাক কিনতে পারবেন। ডেটা চালু হওয়ার পর স্বাভাবিকভাবেই ইনস্টাগ্রামের সব ফিচার ব্যবহার করা যাবে।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব অনেক বেড়েছে। তাই ডেটা শেষ হয়ে গেলেও ব্যবহারকারীরা যেন প্রয়োজনীয় তথ্য দেখতে এবং অন্যদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন, সেই লক্ষ্যেই Instagram Basic Mode চালু করা হয়েছে।
গ্রামীণফোনের মতে, এই উদ্যোগ বিশেষ করে তাদের জন্য উপকারী হবে, যারা নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার করেন কিন্তু ডেটা শেষ হয়ে যাওয়ার কারণে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা আপডেট মিস করতে চান না।
সূত্র: গ্রামীণফোনের সংবাদ বিজ্ঞপ্তি
আরও পড়ুন-মোবাইলে টাকা শেষ? সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোড জানুন
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔









