আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

এক চার্জে ২০ ঘণ্টা ভিডিও দেখা যাবে, ওয়ানপ্লাস আনল নতুন ফ্ল্যাগশিপ ট্যাব

June 14, 2026 11:30 PM
এক চার্জে ২০ ঘণ্টা ভিডিও দেখা যাবে, ওয়ানপ্লাস আনল নতুন ফ্ল্যাগশিপ ট্যাব

শক্তিশালী ব্যাটারি, বড় ডিসপ্লে এবং ফ্ল্যাগশিপ পারফরম্যান্স নিয়ে আন্তর্জাতিক বাজারে নতুন ট্যাবলেট উন্মোচন করেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস প্যাড ৪ (OnePlus Pad 4) নামের নতুন এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি উন্নত হার্ডওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের কারণে প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়ছে।

আরও পড়ুন-এক চার্জে ৫৫ ঘণ্টা চলবে ভিভোর নতুন ইয়ারবাড, থাকছে শক্তিশালী ANC

নতুন ট্যাবলেটটিতে রয়েছে ১৩.২ ইঞ্চির 3.4K রেজুলেশনের এলসিডি ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সমর্থন করে। পাশাপাশি ১,০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস এবং ডলবি ভিশন প্রযুক্তি থাকায় ভিডিও দেখা, গেমিং কিংবা অন্যান্য মাল্টিমিডিয়া কাজে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য ট্যাবলেটটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। ডিভাইসটি সর্বোচ্চ ১২ জিবি LPDDR5X র‍্যাম এবং ৫১২ জিবি UFS 4.1 স্টোরেজ সুবিধায় পাওয়া যাবে। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ চালানো, ভারী সফটওয়্যার ব্যবহার কিংবা মাল্টিটাস্কিংয়ে কোনো ধরনের সমস্যা হবে না বলে দাবি করেছে কোম্পানি।

ওয়ানপ্লাস প্যাড ৪-এ পিসির মতো অভিজ্ঞতা দিতে যুক্ত করা হয়েছে একাধিক প্রোডাক্টিভিটি ফিচার। ব্যবহারকারীরা রিসাইজযোগ্য উইন্ডো, ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ সুবিধা এবং উন্নত ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারবেন। এছাড়া ডিভাইসটি কোম্পানির নিজস্ব Stylo Pro স্টাইলাস সমর্থন করে, যা লেখালেখি, নোট নেওয়া এবং স্কেচিংয়ের কাজে বাড়তি সুবিধা দেবে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ফিচারও রয়েছে নতুন এই ট্যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো AI Summary, AI Writer, AI Translate, AI Painter এবং AI Recorder। বিশেষ করে ভয়েস থেকে তাৎক্ষণিক টেক্সট তৈরি এবং স্বয়ংক্রিয় সারাংশ তৈরির সুবিধা শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য বেশ কার্যকর হতে পারে।

অডিও অভিজ্ঞতা উন্নত করতে ট্যাবলেটটিতে দেওয়া হয়েছে ৮টি স্পিকারের সেটআপ, যার মধ্যে রয়েছে ৪টি উফার এবং ৪টি টুইটার। স্পেশাল অডিও প্রযুক্তি সমর্থন করায় সিনেমা ও গেমিংয়ের সময় আরও বাস্তবধর্মী শব্দ উপভোগ করা যাবে।

ব্যাটারির দিক থেকেও বড় চমক রয়েছে ডিভাইসটিতে। এতে ব্যবহার করা হয়েছে ১৩,৩৮০mAh ক্ষমতার বিশাল ব্যাটারি। ওয়ানপ্লাসের দাবি, একবার পূর্ণ চার্জে ট্যাবলেটটি টানা ২০ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক এবং প্রায় ৭ ঘণ্টা পর্যন্ত গেমিং সুবিধা দিতে সক্ষম। দ্রুত চার্জিংয়ের জন্য রয়েছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি।

সংযোগ সুবিধার জন্য ট্যাবটিতে যুক্ত করা হয়েছে সর্বাধুনিক Wi-Fi 7 প্রযুক্তি এবং এআইচালিত স্মার্ট অ্যান্টেনা সিস্টেম। দীর্ঘক্ষণ ব্যবহারের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করা হয়েছে উন্নত ভেপার চেম্বার কুলিং সিস্টেম।

ডিউন এবং সেজ মিস্ট—এই দুটি রঙে পাওয়া যাচ্ছে OnePlus Pad 4। ভারতের বাজারে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ৫৯,৯৯৯ রুপি। অন্যদিকে ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ৬৪,৯৯৯ রুপি।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই ফ্ল্যাগশিপ ট্যাবলেটটি বাজারে Apple iPad এবং Samsung Galaxy Tab S10 FE এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে।

সূত্র: Dhaka Mail 

আরও পড়ুন-একবার চার্জে ৩৩ দিন চলবে ভিভোর নতুন স্মার্টওয়াচ

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now