Google তাদের ফ্রি ক্লাউড স্টোরেজ নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে। এতদিন নতুন গুগল অ্যাকাউন্ট খুললেই ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে ১৫ জিবি ফ্রি স্টোরেজ পেতেন। তবে এখন থেকে সেই সুবিধা পেতে মানতে হতে পারে নতুন নিয়ম।
প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্তমানে কিছু ব্যবহারকারী নতুন গুগল অ্যাকাউন্ট খোলার সময় মাত্র ৫ জিবি স্টোরেজ পাচ্ছেন। পরে অ্যাকাউন্টে সক্রিয় ফোন নম্বর যুক্ত করে ভেরিফিকেশন সম্পন্ন করলে অতিরিক্ত ১০ জিবি স্টোরেজ যোগ হচ্ছে। ফলে মোট স্টোরেজ আবার ১৫ জিবিতে পৌঁছাচ্ছে।
আরও পড়ুন-আপনার Gmail অ্যাকাউন্ট কতটি ডিভাইসে লগইন আছে জানবেন যেভাবে
গুগলের নতুন এই নীতির মূল উদ্দেশ্য হলো ভুয়া ও অতিরিক্ত অ্যাকাউন্ট তৈরি কমিয়ে আনা। আগে অনেক ব্যবহারকারী ফোন নম্বর ছাড়াই একাধিক অ্যাকাউন্ট খুলে বারবার ১৫ জিবি ফ্রি স্টোরেজ ব্যবহার করতেন। নতুন নিয়ম চালু হলে একটি ফোন নম্বর দিয়ে সীমিত সংখ্যক অ্যাকাউন্টেই এই সুবিধা পাওয়া যাবে।
বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে গুগল শুধু স্টোরেজ অপচয় কমাতেই চায় না, বরং ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তাও আরও শক্তিশালী করতে চায়। কারণ ফোন নম্বর যুক্ত থাকলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার বা নিরাপত্তা যাচাই সহজ হয়।
এদিকে গুগলের সাপোর্ট পেজেও পরিবর্তনের ইঙ্গিত দেখা গেছে। আগে যেখানে সরাসরি “১৫ জিবি ফ্রি স্টোরেজ” উল্লেখ ছিল, এখন সেখানে “up to 15GB” বা “সর্বোচ্চ ১৫ জিবি” লেখা হচ্ছে। অর্থাৎ ব্যবহারকারীর তথ্য যাচাইয়ের ওপর ভিত্তি করেই স্টোরেজ সুবিধা দেওয়া হতে পারে।
গুগল জানিয়েছে, নিয়মটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ভবিষ্যতে এটি স্থায়ী নীতিতে পরিণত হতে পারে। তাই পূর্ণ ১৫ জিবি স্টোরেজ সুবিধা পেতে এখন থেকে ফোন নম্বর ভেরিফিকেশন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
সুত্রঃ Gmail নিরাপত্তা নির্দেশিকা
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔









