আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

ইলন মাস্কের এক্স আনছে নতুন মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’, থাকছে এনক্রিপশন ও স্ক্রিনশট ব্লক

ইলন মাস্কের এক্স আনছে নতুন মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’, থাকছে এনক্রিপশন ও স্ক্রিনশট ব্লক

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অভিজ্ঞতা দিতে আলাদা মেসেজিং অ্যাপ নিয়ে আসছে X। ‘এক্সচ্যাট’ নামে এই অ্যাপটি খুব শিগগিরই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে, যেখানে উন্নত নিরাপত্তা ও আধুনিক চ্যাটিং সুবিধা একসঙ্গে পাওয়া যাবে।

প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম Engadget–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপটি ইতোমধ্যে অ্যাপ স্টোরে তালিকাভুক্ত হয়েছে এবং আগামী ১৭ এপ্রিল থেকে এটি ডাউনলোডের জন্য উন্মুক্ত হতে পারে।

আরও পড়ুন-হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করবেন যেভাবে, জানুন সহজ ৩টি উপায়

বর্তমানে এক্স প্ল্যাটফর্মে ডাইরেক্ট মেসেজিং (ডিএম) সুবিধা থাকলেও, এবার সেটিকে আরও উন্নত করে আলাদা অ্যাপ হিসেবে চালু করা হচ্ছে। নতুন এই অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীরা সহজেই একে অপরের সঙ্গে চ্যাটিংয়ের পাশাপাশি ভয়েস ও ভিডিও কল করতে পারবেন।

এক্সচ্যাটের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এর শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা। অ্যাপটিতে থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, যার ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তা নিরাপদ থাকবে। পাশাপাশি ব্যবহারকারীরা পাঠানো মেসেজ এডিট করতে পারবেন এবং প্রয়োজনে সবার জন্য ডিলিট করার সুবিধাও পাবেন।

গোপনীয়তা রক্ষায় আরও যুক্ত করা হয়েছে স্ক্রিনশট ব্লক এবং ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচার। এর ফলে কোনো সংবেদনশীল তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, যা ব্যবহারকারীদের জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে।

অ্যাপটিতে বড় পরিসরের গ্রুপ চ্যাট সুবিধাও রাখা হয়েছে। একসঙ্গে সর্বোচ্চ ৪৮১ জন সদস্য নিয়ে গ্রুপ তৈরি করা যাবে, যা ব্যক্তিগত ও পেশাগত উভয় কাজে ব্যবহার উপযোগী করে তুলবে এই প্ল্যাটফর্মকে।

অ্যাপ স্টোরের তথ্য অনুযায়ী, এক্সচ্যাটে কোনো ধরনের বিজ্ঞাপন থাকবে না এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ট্র্যাক করা হবে না। ফলে এটি অন্যান্য মেসেজিং অ্যাপের তুলনায় আরও নিরাপদ ও ব্যবহারবান্ধব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা অ্যাপটি আগাম অর্ডার করে রাখতে পারছেন। এতে করে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার সঙ্গে সঙ্গেই এটি স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসে ইনস্টল হয়ে যাবে।

এর আগে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে Elon Musk নতুন এনক্রিপ্টেড মেসেজিং সিস্টেম চালুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। যদিও নির্ধারিত সময়ে তা চালু হয়নি, তবে এবার আলাদা অ্যাপ হিসেবে এক্সচ্যাটের মাধ্যমে সেই পরিকল্পনার বাস্তবায়ন হতে যাচ্ছে।

ডিজিটাল যোগাযোগের প্রতিযোগিতামূলক বাজারে এক্সচ্যাট নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। উন্নত নিরাপত্তা, গোপনীয়তা ও আধুনিক ফিচারের কারণে এটি ব্যবহারকারীদের কাছে দ্রুত জনপ্রিয়তা পেতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সুত্রঃবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আরও পড়ুন-হোয়াটসঅ্যাপে ‘Parent-Managed Account’ চালু: এবার শিশুদের WhatsApp Account নিয়ন্ত্রণ করবেন অভিভাবকরা

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

বাংলা টেক নিউজ টিম

বাংলা টেক নিউজ টিম একটি অভিজ্ঞ, দায়িত্বশীল ও পেশাদার কনটেন্ট রাইটারদের সমন্বয়ে গঠিত একটি লেখক দল, যারা বাংলা ভাষায় নির্ভুল, তথ্যভিত্তিক ও পাঠক-বান্ধব কনটেন্ট তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিটি লেখক প্রযুক্তি, ব্রেকিং নিউজ, অনলাইন আয়, স্বাস্থ্য, লাইফস্টাইল, ডিজিটাল ট্রেন্ড ও সমসাময়িক বিষয় নিয়ে গভীর গবেষণার মাধ্যমে কনটেন্ট তৈরি করে থাকেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now