প্রিয় সন্তান কোথায় আছে, বা পার্কিংয়ে রাখা বাইক নিরাপদ আছে কি না—এমন দুশ্চিন্তার সমাধানে নতুন ডিভাইস আনছে Xiaomi। ‘স্মার্ট ট্যাগ’ (Smart Tag) নামের এই ছোট ডিভাইসের মাধ্যমে সহজেই মানুষ ও মূল্যবান জিনিসপত্র ট্র্যাক করা যাবে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ডিভাইসটির ওজন মাত্র ১০ গ্রাম এবং এটি পানি ও ধুলাবালি প্রতিরোধী। ফলে এটি দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ উপযোগী।
আরও পড়ুন-স্টারলিংকের সহায়তায় স্যাটেলাইট টু মোবাইল সেবা আনছে বাংলালিংক
ডিভাইসটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা Google Find My Device এবং আইফোন ব্যবহারকারীরা Apple Find My অ্যাপের সঙ্গে এটি যুক্ত করতে পারবেন।
একবার সংযুক্ত করলে দূর থেকে ট্র্যাক করা সম্ভব হবে। এছাড়া ব্লুটুথ সংযোগের মাধ্যমে প্রায় ১০০ মিটার পর্যন্ত সরাসরি ট্র্যাকিং সুবিধাও পাওয়া যাবে।
এই স্মার্ট ট্যাগের অন্যতম বড় সুবিধা হলো এর ব্যাটারি। একবার ব্যাটারি লাগালে প্রায় এক বছর পর্যন্ত ব্যবহার করা যাবে, ফলে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন হবে না।
গত ২৮ ফেব্রুয়ারি বৈশ্বিকভাবে ডিভাইসটি উন্মোচন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী মাসের শুরুতেই এটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।
দেশের বাজারে স্মার্ট ট্যাগটির দাম ২,০০০ থেকে ২,৫০০ টাকার মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শাওমি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ডিভাইসটি শিশু, বাইক, গাড়ি কিংবা অন্যান্য মূল্যবান জিনিস ট্র্যাক করার জন্য একটি সহজ ও সাশ্রয়ী সমাধান। বিশেষ করে যেখানে অন্যান্য ট্র্যাকিং সেবায় নিয়মিত খরচ থাকে, সেখানে এটি একবার কিনলেই ব্যবহার করা যাবে।
সব মিলিয়ে, স্বল্প খরচে কার্যকর ট্র্যাকিং সুবিধা দেওয়ার মাধ্যমে শাওমির এই স্মার্ট ট্যাগ দেশের ব্যবহারকারীদের জন্য একটি জনপ্রিয় প্রযুক্তি পণ্য হয়ে উঠতে পারে।
সুত্রঃ সমকাল (Samakal) প্রতিবেদন
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔







