আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

নতুন সাইবার প্রতারণা ‘এসএমএস পাম্পিং’ এক ক্লিকেই গুনতে হতে পারে বড় বিল

নতুন সাইবার প্রতারণা ‘এসএমএস পাম্পিং’ এক ক্লিকেই গুনতে হতে পারে বড় বিল

সাইবার প্রতারণার ধরন দিন দিন আরও জটিল ও ভয়ংকর হয়ে উঠছে। এখন আর ফোনে ম্যালওয়্যার ইনস্টল করা, পাসওয়ার্ড চুরি করা বা সরাসরি অ্যাকাউন্ট হ্যাক করার প্রয়োজন হচ্ছে না। মাত্র একটি ক্লিকের মাধ্যমেই ব্যবহারকারীদের অজান্তে আন্তর্জাতিক এসএমএস পাঠিয়ে অর্থ আয় করছে সাইবার অপরাধীরা। নতুন এই প্রতারণার কৌশলটির নাম ‘এসএমএস পাম্পিং অ্যাটাক’।

আরও পড়ুন-ডিভাইস হ্যাক হওয়ার ৩ লক্ষণ, যেভাবে বুঝবেন ফোন ঝুঁকিতে

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই প্রতারণা এতটাই কৌশলী যে অনেক ব্যবহারকারী বুঝতেই পারেন না তাদের ফোন থেকে একাধিক আন্তর্জাতিক নম্বরে এসএমএস পাঠানো হয়েছে। পরে মোবাইল বিল বা ব্যালেন্স কমে যাওয়ার মাধ্যমে বিষয়টি ধরা পড়ে।

সম্প্রতি আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণে দেখা গেছে, অপরাধীরা এখন ভুয়া ক্যাপচা পেজ ব্যবহার করে ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে। সাধারণত ইন্টারনেটে নিরাপত্তা যাচাইয়ের জন্য ব্যবহৃত ক্যাপচা ব্যবস্থাকেই কাজে লাগানো হচ্ছে এই প্রতারণায়।

ব্যবহারকারীরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন, তখন তাদের সামনে পরিচিত ক্যাপচার মতো একটি পেজ আসে। সেখানে কখনো নির্দিষ্ট বাটনে ক্লিক করতে বলা হয়, আবার কখনো কোনো নির্দেশনা অনুসরণ করতে বলা হয়। দেখতে সাধারণ নিরাপত্তা যাচাইয়ের মতো মনে হলেও এর পেছনে সক্রিয় থাকে প্রতারকদের তৈরি ফাঁদ।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যালওয়্যারবাইটসের গবেষকদের মতে, এই পদ্ধতিতে ব্যবহারকারীদের মোবাইলের এসএমএস অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। সেখানে আগে থেকেই আন্তর্জাতিক নম্বর এবং মেসেজ লেখা থাকে। ব্যবহারকারী বুঝে ওঠার আগেই একাধিক নম্বরে এসএমএস পাঠানো শুরু হয়।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এটি একটি নম্বরে সীমাবদ্ধ থাকে না। বরং একবার ক্লিকের মাধ্যমে বিভিন্ন দেশের একাধিক প্রিমিয়াম নম্বরে বার্তা পাঠানো হয়। এসব দেশের মধ্যে রয়েছে আজারবাইজান, মিয়ানমার ও মিশরের মতো অঞ্চল, যেখানে আন্তর্জাতিক এসএমএস চার্জ তুলনামূলক বেশি।

বিশেষজ্ঞদের ভাষায়, এই প্রতারণা মূলত ‘ইন্টারন্যাশনাল রেভিনিউ শেয়ার ফ্রড’ পদ্ধতিতে পরিচালিত হয়। অর্থাৎ নির্দিষ্ট আন্তর্জাতিক নম্বরে বেশি পরিমাণ এসএমএস পাঠিয়ে সেই চার্জের একটি অংশ প্রতারকদের কাছে ফিরে যায়। এতে ব্যবহারকারীর অজান্তেই মোবাইল অপারেটরের বিল দ্রুত বাড়তে থাকে।

সাইবার অপরাধীরা সাধারণত ভুয়া বিজ্ঞাপন, নকল ওয়েবসাইট বা পরিচিত প্রতিষ্ঠানের নামের কাছাকাছি ডোমেইন ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে। অনেক ক্ষেত্রে জনপ্রিয় টেলিকম প্রতিষ্ঠান বা সেবাদাতা প্রতিষ্ঠানের ডিজাইন নকল করে ওয়েবসাইট তৈরি করা হয়, যাতে সাধারণ ব্যবহারকারীরা সহজেই প্রতারণার শিকার হন।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এ ধরনের আক্রমণ থেকে বাঁচতে হলে ব্যবহারকারীদের আরও সতর্ক হতে হবে। অজানা লিংকে ক্লিক করা, সন্দেহজনক অফারে প্রবেশ করা বা অপরিচিত ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা।

একই সঙ্গে শুধু অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা, নিয়মিত সফটওয়্যার আপডেট রাখা এবং ব্যাংকিং বা গুরুত্বপূর্ণ কাজের ডিভাইসে অপ্রয়োজনীয় অ্যাপ ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে। সন্দেহজনক কিছু ঘটলে সঙ্গে সঙ্গে ইন্টারনেট সংযোগ বন্ধ করে প্রয়োজন হলে সংশ্লিষ্ট অপারেটর বা সাইবার সহায়তা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার কথাও বলেছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশেও সাইবার প্রতারণার ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর এসব প্রতারণা ঠেকাতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিগত নিরাপত্তা জোরদার এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার সমন্বয়েই এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।

সুত্রঃ Malwarebytes–এর গবেষণা প্রতিবেদন

আরও পড়ুন-ফোনে ইন্টারনেটের গতি বাড়ানোর সহজ উপায়, জেনে নিন কার্যকর টিপস

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

বাংলা টেক নিউজ টিম

বাংলা টেক নিউজ টিম একটি অভিজ্ঞ, দায়িত্বশীল ও পেশাদার কনটেন্ট রাইটারদের সমন্বয়ে গঠিত একটি লেখক দল, যারা বাংলা ভাষায় নির্ভুল, তথ্যভিত্তিক ও পাঠক-বান্ধব কনটেন্ট তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিটি লেখক প্রযুক্তি, ব্রেকিং নিউজ, অনলাইন আয়, স্বাস্থ্য, লাইফস্টাইল, ডিজিটাল ট্রেন্ড ও সমসাময়িক বিষয় নিয়ে গভীর গবেষণার মাধ্যমে কনটেন্ট তৈরি করে থাকেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now