স্মার্টফোন প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে OpenAI। প্রচলিত অ্যাপ নির্ভর ব্যবস্থার বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন ধারণার স্মার্টফোন আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি, যেখানে থাকবে না কোনো অ্যাপ—সব কাজ করবে এআই এজেন্ট।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি বাস্তবায়িত হলে স্মার্টফোন ব্যবহারের ধরণই আমূল বদলে যেতে পারে। ব্যবহারকারীকে আলাদা করে অ্যাপ ডাউনলোড বা ওপেন করার প্রয়োজন হবে না, বরং একটি বুদ্ধিমান এআই সহকারীই সব কাজ সম্পন্ন।
আরও পড়ুন-এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে পারে মানুষের চিন্তার ক্ষমতা
নতুন এই স্মার্টফোনে থাকবে উন্নত এআই এজেন্ট, যা ব্যবহারকারীর নির্দেশ বুঝে প্রয়োজনীয় কাজ নিজেই সম্পন্ন করবে।ধরুন, আপনি যদি কাউকে মেসেজ পাঠাতে চান, তাহলে আলাদা করে মেসেজিং অ্যাপ খুলতে হবে না। শুধু ভয়েস বা টেক্সট কমান্ড দিলেই এআই নিজেই যোগাযোগ সম্পন্ন করবে। একইভাবে রাইড বুকিং, অনলাইন শপিং, ইমেইল পাঠানো বা তথ্য অনুসন্ধান—সবকিছুই একটি প্ল্যাটফর্ম থেকেই করা যাবে।
বর্তমান স্মার্টফোন ইকোসিস্টেম মূলত অ্যাপ নির্ভর, যেখানে Apple ও Google-এর মতো প্রতিষ্ঠানগুলো অ্যাপ স্টোরের মাধ্যমে সেবা প্রদান করে।কিন্তু OpenAI-এর পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। এখানে অ্যাপ স্টোর বা আলাদা সফটওয়্যারের পরিবর্তে একটি কেন্দ্রীয় এআই সিস্টেমই সবকিছু পরিচালনা করবে।
এই ধরনের ডিভাইস চালু হলে ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা তৈরি হতে পারে।বিশেষ করে প্রযুক্তিতে নতুন বা কম অভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য এটি আরও সহজ হতে পারে।তবে এই নতুন ধারণা বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে।
প্রথমত, একটি এআই এজেন্টকে এত উন্নত করতে হবে যাতে এটি বিভিন্ন অ্যাপের কাজ নির্ভুলভাবে করতে পারে। দ্বিতীয়ত, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করা বড় একটি বিষয় হয়ে দাঁড়াবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, একক এআই সিস্টেমের ওপর এত বেশি নির্ভরতা তৈরি হলে নিরাপত্তা ও নিয়ন্ত্রণের বিষয়।প্রযুক্তি বিশ্বে ইতোমধ্যেই এআই-নির্ভর সিস্টেমের ব্যবহার দ্রুত বাড়ছে। স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন ও মেশিন লার্নিং প্রযুক্তি এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে।এই প্রেক্ষাপটে OpenAI-এর নতুন স্মার্টফোন ধারণাকে ভবিষ্যতের প্রযুক্তির একটি বড় ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
যদিও ডিভাইসটির আনুষ্ঠানিক প্রকাশের নির্দিষ্ট সময় জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে, এটি এখনো গবেষণা ও উন্নয়ন পর্যায়ে রয়েছে।পরীক্ষামূলক সফলতা পেলে ধাপে ধাপে বাজারে আনা হতে পারে এই নতুন প্রজন্মের স্মার্টফোন।
সব মিলিয়ে, অ্যাপবিহীন এআই এজেন্টভিত্তিক স্মার্টফোন বাস্তবায়িত হলে প্রযুক্তি জগতে নতুন যুগের সূচনা হতে পারে। তবে এর সফলতা নির্ভর করবে ব্যবহারযোগ্যতা, নিরাপত্তা এবং ব্যবহারকারীদের গ্রহণযোগ্যতার ওপর।
সুত্রঃ The Daily Star Bangla
আরও পড়ুন-এআইতে ঝুঁকছে মেটা ৮ হাজার কর্মী ছাঁটাইয়ে বাড়ছে উদ্বেগ
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔





