আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

চ্যাটজিপিটি, জেমিনি নাকি নোটবুকএলএম কোন এআই টুল কোন কাজে সেরা?

চ্যাটজিপিটি, জেমিনি নাকি নোটবুকএলএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শুধু প্রযুক্তিপ্রেমীদের বিষয় নয়; বরং অফিস, শিক্ষা, গবেষণা, কনটেন্ট তৈরি থেকে শুরু করে দৈনন্দিন কাজের অংশ হয়ে উঠেছে। বর্তমানে সবচেয়ে আলোচিত AI টুলগুলোর মধ্যে রয়েছে ChatGPT, Google Gemini, NotebookLM এবং Claude।

তবে অনেক ব্যবহারকারীই বুঝতে পারেন না, কোন AI টুলটি আসলে কোন কাজের জন্য সবচেয়ে উপযোগী। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, প্রতিটি প্ল্যাটফর্মের আলাদা শক্তি ও ব্যবহার ক্ষেত্র রয়েছে।বর্তমানে সবচেয়ে জনপ্রিয় AI চ্যাটবট হলো OpenAI–এর তৈরি ChatGPT

আরও পড়ুন-এআইয়ের স্বাস্থ্য পরামর্শে বড় ঝুঁকি প্রায় অর্ধেক ক্ষেত্রেই ভুল তথ্য

বিশেষজ্ঞদের মতে, ক্রিয়েটিভ রাইটিং, গল্প লেখা, স্ক্রিপ্ট তৈরি, ব্লগ পোস্ট কিংবা প্রেজেন্টেশনের আউটলাইন তৈরিতে এটি সবচেয়ে বেশি কার্যকর।এছাড়া এলোমেলো নোট গুছিয়ে লেখা এবং কঠিন ভাষাকে সহজ করে ব্যাখ্যা করার ক্ষেত্রেও ChatGPT বেশ জনপ্রিয়।

বর্তমানে Canva এবং Microsoft PowerPoint–এর মতো টুলের সঙ্গে সংযুক্ত হওয়ায় শুধু নির্দেশনা দিয়েই প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা সম্ভব হচ্ছে।অন্যদিকে Google–এর Gemini মূলত Google ইকোসিস্টেম ব্যবহারকারীদের জন্য বেশি কার্যকর।যারা নিয়মিত Google Docs, Gmail বা Google Slides ব্যবহার করেন, তাদের জন্য Gemini বেশ সুবিধাজনক।এর অন্যতম বড় সুবিধা হলো এটি রিয়েল-টাইম Google Search ব্যবহার করে সর্বশেষ তথ্য দিতে পারে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, চার্ট তৈরি, Gmail থেকে তথ্য নিয়ে সারাংশ তৈরি এবং YouTube ভিডিও বিশ্লেষণের ক্ষেত্রে Gemini অনেক এগিয়ে।গবেষণাভিত্তিক কাজের জন্য বর্তমানে সবচেয়ে আলোচিত AI টুল হলো NotebookLM

এটি সাধারণ চ্যাটবটের মতো কাজ না করে মূলত ব্যবহারকারীর আপলোড করা PDF, ওয়েবসাইট লিংক বা ব্যক্তিগত নোট বিশ্লেষণ করে উত্তর তৈরি করে।বিশেষজ্ঞদের মতে, এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি তথ্যের উৎস বা Citation উল্লেখ করতে পারে।ফলে গবেষণাপত্র, রিপোর্ট বা একাডেমিক কাজে NotebookLM অনেক বেশি নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে।এছাড়া এটি মাইন্ড ম্যাপ তৈরি এবং ডকুমেন্টের গভীর সারাংশ তৈরিতেও দক্ষ।

অন্যদিকে Anthropic–এর তৈরি Claude দীর্ঘ ডকুমেন্ট এবং জটিল তথ্য বিশ্লেষণের জন্য জনপ্রিয় হয়ে উঠছে।প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বড় বিজনেস রিপোর্ট, গবেষণাপত্র বা জটিল প্রস্তাবনা বিশ্লেষণে Claude বেশ কার্যকর।

এছাড়া এর ‘Artifacts’ ফিচারের মাধ্যমে কোড, ডিজাইন বা ডকুমেন্ট লাইভ প্রিভিউ দেখা যায়, যা ডেভেলপার ও গবেষকদের জন্য বাড়তি সুবিধা তৈরি করে।বিশেষজ্ঞরা বলছেন, কোন AI টুলটি ব্যবহার করবেন তা সম্পূর্ণ নির্ভর করে কাজের ধরন ও প্রয়োজনের ওপর।

যেমন—দ্রুত লেখা ও প্রেজেন্টেশন তৈরির জন্য ChatGPT, Google-ভিত্তিক কাজের জন্য Gemini, গবেষণা ও রেফারেন্সের জন্য NotebookLM এবং গভীর বিশ্লেষণের জন্য Claude বেশি উপযোগী হতে পারে।

সব মিলিয়ে, AI টুলগুলোর সঠিক ব্যবহার জানলে কর্মক্ষেত্র ও ব্যক্তিগত কাজে উৎপাদনশীলতা অনেক বাড়ানো সম্ভব বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সুত্রঃ OpenAI Official Website

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

বাংলা টেক নিউজ টিম

বাংলা টেক নিউজ টিম একটি অভিজ্ঞ, দায়িত্বশীল ও পেশাদার কনটেন্ট রাইটারদের সমন্বয়ে গঠিত একটি লেখক দল, যারা বাংলা ভাষায় নির্ভুল, তথ্যভিত্তিক ও পাঠক-বান্ধব কনটেন্ট তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিটি লেখক প্রযুক্তি, ব্রেকিং নিউজ, অনলাইন আয়, স্বাস্থ্য, লাইফস্টাইল, ডিজিটাল ট্রেন্ড ও সমসাময়িক বিষয় নিয়ে গভীর গবেষণার মাধ্যমে কনটেন্ট তৈরি করে থাকেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now