আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

বাংলা কিউআরে লেনদেনে ফি সর্বোচ্চ ১ শতাংশ নির্ধারণ

July 3, 2026 9:15 AM
বাংলা কিউআরে লেনদেনে ফি সর্বোচ্চ ১ শতাংশ নির্ধারণ

দেশে ডিজিটাল লেনদেনকে আরও সাশ্রয়ী ও ব্যবসাবান্ধব করতে বাংলা কিউআর (Bangla QR) ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বা মার্চেন্ট ফি সর্বোচ্চ ১ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ হার ভ্যাটসহ কার্যকর হবে এবং এর বেশি কোনো মার্চেন্ট চার্জ আদায় করা যাবে না।

আরও পড়ুন-বাংলা কিউআর কী? ১ জুলাই থেকে কেন বাধ্যতামূলক হচ্ছে, জানুন সুবিধা ও ব্যবহার

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়েছে, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

সার্কুলার অনুযায়ী, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের আওতায় বাংলা কিউআরের মাধ্যমে সম্পন্ন হওয়া সব মার্চেন্ট পেমেন্টে নতুন এই সর্বোচ্চ ফি প্রযোজ্য হবে। এর মধ্যে ব্যাংক হিসাব, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) থেকে করা লেনদেনও অন্তর্ভুক্ত থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মার্চেন্টদের কাছ থেকে একোয়ারিং ব্যাংক বা সেবাদানকারী প্রতিষ্ঠান সর্বোচ্চ ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট আদায় করতে পারবে। এই হারেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, ২০১৫ সালে জারি করা সার্কুলারে এনপিএসবির আওতায় পয়েন্ট অব সেলস (পিওএস), বাংলা কিউআর এবং ই-কমার্স লেনদেনের মার্চেন্ট ডিসকাউন্ট রেট নির্ধারণ করা হয়েছিল। নতুন নির্দেশনায় আগের সার্কুলারের অন্যান্য ফি, চার্জ ও শর্ত অপরিবর্তিত রেখে শুধু বাংলা কিউআরের ক্ষেত্রে মার্চেন্ট ফি সর্বোচ্চ ১ শতাংশে সীমাবদ্ধ করা হয়েছে।

তবে নির্ধারিত এই হারকে সর্বোচ্চ সীমা হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ একোয়ারিং প্রতিষ্ঠানগুলো চাইলে নিজস্ব ব্যবসায়িক কৌশল অনুযায়ী এর চেয়ে কম ফি নির্ধারণ, বিশেষ ছাড়, প্রমোশনাল অফার বা ক্যাশব্যাক সুবিধাও দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, নতুন এ উদ্যোগের ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণের খরচ কমবে। একই সঙ্গে ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটিয়ে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের সার্কুলার।

আরও পড়ুন-কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now