আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

বাংলাদেশে শাওমির নতুন ৫ পার্সোনাল কেয়ার ডিভাইস, দাম কত?

October 30, 2026 3:28 PM
বাংলাদেশে শাওমির নতুন পাঁচটি পার্সোনাল কেয়ার ডিভাইস

পোশাকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, চুলের স্টাইলিং ও ওজন পরিমাপের সুবিধা দিতে বাংলাদেশে পাঁচটি নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস এনেছে শাওমি। নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার, দুটি ইলেকট্রিক শেভার, কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার ও স্মার্ট স্কেল। ডিভাইসগুলোর দাম শুরু হয়েছে ১ হাজার ৮৯৯ টাকা থেকে।

আরও পড়ুন- ৫৩ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ, নতুন ইয়ারবাড আনল অপো

বাংলাদেশের বাজারে পাঁচটি নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস নিয়ে এসেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। নতুন এই পণ্যগুলোর মাধ্যমে পোশাকের যত্ন নেওয়া, ব্যক্তিগত গ্রুমিং, চুল শুকানো ও স্টাইলিং এবং শরীরের ওজনসহ বিভিন্ন তথ্য পরিমাপের সুবিধা পাওয়া যাবে। ডিভাইসগুলোতে ব্যবহারিক ফিচারের পাশাপাশি রাখা হয়েছে কমপ্যাক্ট ডিজাইন ও সহজে ব্যবহারের সুবিধা।

শাওমির নতুন পণ্য তালিকায় রয়েছে হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার, ইলেকট্রিক শেভার এস১০১, ইলেকট্রিক শেভার এস২০০, কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১ এবং স্মার্ট স্কেল এস২০০। বাংলাদেশজুড়ে শাওমির অনুমোদিত সব স্টোরে ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে।

নতুন পণ্যগুলোর মধ্যে পোশাকের যত্ন নেওয়ার জন্য আনা হয়েছে শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার। এতে রয়েছে ১ হাজার ৩০০ ওয়াটের পাওয়ার সিস্টেম, যা ২৬ সেকেন্ডেরও কম সময়ে গরম হতে পারে। একবারে সর্বোচ্চ ছয়টি শার্ট স্টিম করার সক্ষমতা রয়েছে ডিভাইসটির। শাওমির দাবি, এর উচ্চ তাপমাত্রার বাষ্প ৯৯ দশমিক ৯ শতাংশ পর্যন্ত জীবাণু ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম।

স্টিমারটিতে রয়েছে ১৬০ মিলিলিটারের অপসারণযোগ্য পানির ট্যাংক এবং ভাঁজ করা যায় এমন নকশা। ফলে পোশাক ঝুলিয়ে উল্লম্বভাবে স্টিম করার পাশাপাশি সমতলে রেখে ইস্ত্রি করার সুবিধাও পাওয়া যাবে। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা।

ব্যক্তিগত গ্রুমিংয়ের জন্য রয়েছে শাওমি ইলেকট্রিক শেভার এস১০১। এতে ব্যবহার করা হয়েছে ডুয়েল-ট্র্যাক ১৮-ব্লেড ডিজাইন এবং তিন সেটের ডুয়েল-ট্র্যাক ফয়েল। ডিভাইসটি মুখের অবাঞ্ছিত লোম পরিষ্কারে সহায়তা করবে। সহজে পরিষ্কারের জন্য এতে রয়েছে আইপিএক্স৭ ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা। পাশাপাশি ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে।

শেভার এস১০১-এর বিল্ট-ইন লিথিয়াম-আয়ন ব্যাটারি দেড় ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়। শাওমির দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন এক মিনিট ব্যবহার করলে একবার পূর্ণ চার্জে এটি দুই মাস পর্যন্ত ব্যবহার করা সম্ভব। ডিভাইসটির দাম ৩ হাজার ৭৯৯ টাকা।

অন্যদিকে, ছোট আকার ও বহনযোগ্য নকশার শাওমি ইলেকট্রিক শেভার এস২০০-তে রয়েছে টাচ-সেন্সিং প্রযুক্তি। ত্বকের সংস্পর্শে এলে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। এর ডুয়েল-ট্র্যাক কার্ভড ফয়েল আরামদায়কভাবে শেভ করতে সহায়তা করে। ম্যাগনেটিক শেভিং হেড খুলে পরিষ্কার করা যায়। এ ছাড়া আইপিএক্স৭ ওয়াটারপ্রুফ রেটিং থাকায় শুকনো ও ভেজা—দুই অবস্থাতেই ব্যবহার করা যাবে। টাইপ-সি চার্জিং সুবিধার এই শেভার একবার চার্জে সর্বোচ্চ ৬০ মিনিট চলতে পারে। এর দাম ৪ হাজার ৫৯৯ টাকা।

চুল শুকানো ও স্টাইলিংয়ের জন্য শাওমি এনেছে কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১। এতে রয়েছে ভাঁজযোগ্য হ্যান্ডেল ও হালকা ওজনের বডি। ড্রায়ারটির মোটর প্রতি মিনিটে ২০ হাজার ঘূর্ণন তৈরি করতে পারে এবং প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১৫ মিটার গতিতে বাতাস প্রবাহিত করতে সক্ষম। এতে গরম ও ঠান্ডা বাতাসের মোড এবং দুই ধরনের এয়ারফ্লো স্পিড রয়েছে। চুলের উসকোখুশকো ভাব কমাতে এতে ব্যবহার করা হয়েছে নেগেটিভ আয়ন প্রযুক্তি। অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষার জন্য রয়েছে ডুয়েল ওভারহিট প্রটেকশন। ডিভাইসটির দাম ২ হাজার ৪৯৯ টাকা।

নতুন তালিকার আরেকটি পণ্য শাওমি স্মার্ট স্কেল এস২০০। ওজন পরিমাপের পাশাপাশি এটি বিএমআই ও অন্যান্য শারীরিক পরিমাপসংক্রান্ত তথ্য দিতে পারে। ব্যবহারকারীর বয়স ও উচ্চতার ভিত্তিতে আদর্শ ওজন নির্ধারণেও সহায়তা করে ডিভাইসটি। শাওমি হোম অ্যাপের সঙ্গে সংযুক্ত করে এতে সর্বোচ্চ ৩৬ জন ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করা সম্ভব। ফলে পরিবারের একাধিক সদস্য নিজেদের ওজন ও পরিমাপের পরিবর্তন পর্যবেক্ষণ করতে পারবেন। স্মার্ট স্কেলটির দাম ১ হাজার ৮৯৯ টাকা।

শাওমির নতুন পাঁচটি পার্সোনাল কেয়ার ডিভাইসই বাংলাদেশের অনুমোদিত স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে। পণ্যগুলোর দাম ১ হাজার ৮৯৯ টাকা থেকে ৪ হাজার ৫৯৯ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।

আরও বিস্তারিত জানতে https://www.mi.com/bd/life-style/ ভিজিট করুন অথবা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh ফলো করুন।

সূত্র:শাওমি বাংলাদেশ

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now