দেশের বাজারে সামনে ও পেছনে দুটি পর্দা–সংবলিত স্মার্টফোন এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আইটেল। ‘এ৩০০ প্লাস’ মডেলের ফোনটিতে রয়েছে সামনে ৬.৭৮ ইঞ্চির বড় পর্দা এবং পেছনে ২.০১ ইঞ্চির আরেকটি পর্দা। পেছনের ছোট পর্দা ব্যবহার করে বার্তা ও নোটিফিকেশন দেখা, গান নিয়ন্ত্রণ এবং পেছনের ক্যামেরা দিয়ে সেলফি তোলার সময় ছবির ফ্রেম ঠিক করার সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন-মাত্র ১,৯৯৯ টাকায় বাজারে এলো দেশের সবচেয়ে পাতলা ফিচার ফোন,রাখা যাবে ওয়ালেটে
আইটেল বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ফোনটির অন্যতম আকর্ষণ পেছনের আলাদা পর্দা। সাধারণ স্মার্টফোনে বিভিন্ন তথ্য দেখতে মূল পর্দা চালু করতে হলেও এ ফোনের পেছনের স্ক্রিন ব্যবহার করে সহজেই বার্তা ও নোটিফিকেশন দেখা যাবে। পাশাপাশি গান চালু করা কিংবা চলমান গান পরিবর্তন করার কাজও করা যাবে পেছনের পর্দা থেকেই।
সেলফি তোলার ক্ষেত্রেও রয়েছে বাড়তি সুবিধা। ফোনটির পেছনের ক্যামেরা ব্যবহার করে ছবি তোলার সময় ছোট পর্দায় ছবির ফ্রেম দেখে নেওয়া যাবে। এতে প্রচলিত সামনের ক্যামেরার পরিবর্তে পেছনের ক্যামেরা দিয়ে সেলফি তোলার সময়ও নিজের অবস্থান ও ছবির ফ্রেম ঠিক করা সহজ হবে।
দুটি পর্দার এই ব্যবস্থা ফোনটিকে প্রচলিত নকশার স্মার্টফোন থেকে আলাদা করেছে। বিশেষ করে যারা দ্রুত নোটিফিকেশন দেখতে, গান নিয়ন্ত্রণ করতে কিংবা পেছনের ক্যামেরায় সেলফি তুলতে চান, তাঁদের জন্য ফিচারটি কাজে আসতে পারে।
ফোনটির মূল পর্দা ৬.৭৮ ইঞ্চির হওয়ায় এতে তুলনামূলক বড় ডিসপ্লে পাওয়া যাচ্ছে। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে পর্দা দুটির রেজল্যুশন, রিফ্রেশ রেট কিংবা ডিসপ্লে প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
আইটেল জানিয়েছে, এ৩০০ প্লাসে মিলিটারি-গ্রেড প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি আইপি৬৫ রেটিং রয়েছে। এ ছাড়া ফোনটিতে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, মিডিয়াটেক হেলিও জি৮১ আল্টিমেট প্রসেসর, ৬ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ রয়েছে।
ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৯০ টাকা। দুটি পর্দা ও পেছনের স্ক্রিননির্ভর সুবিধার মাধ্যমে প্রচলিত স্মার্টফোন ব্যবহারে ভিন্ন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই মডেলটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
সূত্র: প্রথম আলো
আরও পড়ুন-এক চার্জে ১৫ দিন চলবে নতুন নকিয়ার যে ফোনটি








