দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের নতুন ফিচার ফোন নিয়ে আবারও আলোচনায় নকিয়া। বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়েছে নকিয়া ১১০ পাওয়ার, যা একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত সচল থাকতে পারে বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান। বাংলাদেশেই উৎপাদিত এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৯৯ টাকা।
আরও পড়ুন-দেশের বাজারে শাওমির নতুন ট্যাবলেট কম্পিউটার,এক চার্জে দীর্ঘ সময় ব্যবহার
রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত বিক্রয় প্রতিনিধি সম্মেলনে নতুন ফোনটির আনুষ্ঠানিক ঘোষণা দেয় নকিয়া ফোনের বাংলাদেশি উৎপাদনকারী ও পরিবেশক প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড। অনুষ্ঠানে এইচএমডি বাংলাদেশের বিজনেস ম্যানেজার কাজী আল আমিন, সেলেক্সট্রার ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, হেড অব সেলস মামুন খান এবং চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ আলমগীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নকিয়ার জনপ্রিয় ১১০ সিরিজের ঐতিহ্য ধরে রেখেই আধুনিক ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় নতুন সংস্করণটি তৈরি করা হয়েছে। ফোনটির অন্যতম আকর্ষণ ১,৭৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে। নিয়মিত চার্জ দেওয়ার ঝামেলা কমাতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ব্যাটারির সক্ষমতায়।
নকিয়া ১১০ পাওয়ারে রয়েছে ২ ইঞ্চির বড় ডিসপ্লে, যা আগের অনেক ফিচার ফোনের তুলনায় আরও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। এছাড়া ফোনের পেছনে একটি ক্যামেরার সঙ্গে এলইডি ফ্ল্যাশ যুক্ত করা হয়েছে, ফলে কম আলোতেও ছবি তোলা সম্ভব হবে।
নকিয়ার পুরোনো ব্যবহারকারীদের জন্য সুখবর হলো, নতুন ফোনটিতে আবারও রাখা হয়েছে জনপ্রিয় স্নেক গেম। ফলে নতুন প্রজন্মের পাশাপাশি পুরোনো ব্যবহারকারীরাও নস্টালজিয়ার স্বাদ পাবেন।
নতুন নকিয়া ১১০ পাওয়ার নীল, ধূসর ও বেগুনি—এই তিনটি রঙে বাজারে পাওয়া যাবে।
নির্মাতা প্রতিষ্ঠান ক্রেতাদের আসল নকিয়া ফোন কেনার পরামর্শ দিয়েছে। ফোনটি আসল কি না যাচাই করতে KYD <স্পেস> ১৫ সংখ্যার IMEI নম্বর লিখে ১৬০০২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফোনটির বৈধতা সম্পর্কে তথ্য জানা যাবে।
সূত্র: শাওমি বাংলাদেশ সংবাদ বিজ্ঞপ্তি
আরও পড়ুন-২০ হাজারের মধ্যে বাজার কাঁপাচ্ছে এই ৫জি স্মার্টফোনগুলো
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔










