আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

বাংলাদেশে শাওমির নতুন হেডফোন, পাওয়ারব্যাংক ও সাউন্ডবার উন্মোচন, জানুন দাম ও ফিচার

June 26, 2026 4:15 PM
বাংলাদেশে শাওমির নতুন হেডফোন, পাওয়ারব্যাংক ও সাউন্ডবার উন্মোচন, জানুন দাম ও ফিচার

বাংলাদেশের বাজারে নতুন কয়েকটি প্রযুক্তিপণ্য উন্মোচন করেছে শাওমি বাংলাদেশ। নতুন লাইনআপে রয়েছে তিনটি উচ্চক্ষমতার পাওয়ারব্যাংক, একটি ওয়্যারলেস হেডফোন এবং একটি ২.০ চ্যানেলের সাউন্ডবার। দ্রুত চার্জিং, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং উন্নত অডিও অভিজ্ঞতার ওপর গুরুত্ব দিয়ে পণ্যগুলো বাজারে আনা হয়েছে।

আরও পড়ুন-বাংলাদেশে হোম অ্যাপ্লায়েন্স পণ্য আনল শাওমি, স্মার্ট লাইফস্টাইলে নতুন সংযোজন

শাওমি জানিয়েছে, নতুন ৬৭ ওয়াট পাওয়ারব্যাংক ২০,০০০mAh, ৬৭ ওয়াট পাওয়ারব্যাংক ১০,০০০mAh এবং ৩৩ ওয়াট পাওয়ারব্যাংক ২০,০০০mAh মডেলগুলো স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ইয়ারবাডসহ বিভিন্ন ডিভাইস দ্রুত চার্জ করতে সক্ষম। ডিভাইসভেদে ফাস্ট চার্জিং সমর্থন থাকায় যাতায়াত কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় ব্যবহারকারীদের জন্য এগুলো কার্যকর সমাধান হতে পারে।

নতুন পাওয়ারব্যাংকগুলোর মধ্যে ৬৭ ওয়াট ২০,০০০mAh সংস্করণের দাম রাখা হয়েছে ৪,৯৯৯ টাকা, ৬৭ ওয়াট ১০,০০০mAh সংস্করণের দাম ৪,২৯৯ টাকা এবং ৩৩ ওয়াট ২০,০০০mAh সংস্করণের দাম ২,৫৯৯ টাকা।

অডিওপ্রেমীদের জন্য বাজারে এসেছে রেডমি হেডফোনস নিও। ওয়্যারলেস এই হেডফোনে রয়েছে ৪২ ডেসিবেল অ্যাডাপটিভ অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (ANC), ট্রিপল-মাইক এআই নয়েজ রিডাকশন প্রযুক্তি এবং ৪০ মিলিমিটার টাইটানিয়াম-প্লেটেড ডায়নামিক ড্রাইভার। একবার পূর্ণ চার্জে এটি সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া দ্রুত চার্জিং ও ডুয়াল-ডিভাইস স্মার্ট কানেক্টিভিটি সুবিধাও রয়েছে। হেডফোনটির বাজারমূল্য ৯,৯৯৯ টাকা।

একই সঙ্গে টেলিভিশন ব্যবহারকারীদের জন্য শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেলও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। এতে রয়েছে রিচ ২.০ চ্যানেল স্টেরিও অডিও, যা সিনেমা দেখা, গেম খেলা এবং গান শোনার সময় আরও উন্নত শব্দের অভিজ্ঞতা দেবে। ব্লুটুথ ওয়্যারলেস স্ট্রিমিংয়ের পাশাপাশি অপটিক্যাল ও AUX ইনপুট সমর্থন থাকায় এটি বিভিন্ন ধরনের টিভি ও অডিও ডিভাইসের সঙ্গে সহজেই ব্যবহার করা যাবে। সাউন্ডবারটির দাম নির্ধারণ করা হয়েছে ৮,৯৯৯ টাকা।

নতুন পণ্য উন্মোচন প্রসঙ্গে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, দেশের প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি নিয়মিত নতুন প্রযুক্তিপণ্য নিয়ে আসছে। দ্রুত চার্জিং প্রযুক্তি এবং উন্নত অডিও অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যেই নতুন এই পণ্যগুলো বাজারে আনা হয়েছে।

নতুন ডিভাইসগুলোর মাধ্যমে মোবাইল অ্যাকসেসরিজ ও হোম অডিও সেগমেন্টে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় শাওমি।

সুত্রঃ শাওমি বাংলাদেশ (সংবাদ বিজ্ঞপ্তি)

আরও পড়ুন-দেশের বাজারে শাওমির নতুন ট্যাবলেট কম্পিউটার,এক চার্জে দীর্ঘ সময় ব্যবহার

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now