আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

রয়্যাল এনফিল্ড কিনে ২৯৪ দিন গ্যারেজে, ক্ষতিপূরণ ৫ লাখ রুপি

May 27, 2026 9:59 PM
রয়্যাল এনফিল্ড কিনে ২৯৪ দিন গ্যারেজে

রয়্যাল এনফিল্ডের মতো জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ডের প্রিমিয়াম বাইক কিনেও চরম দুর্ভোগে পড়েছেন এক ক্রেতা। দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটি, সার্ভিস সেন্টারে বারবার যাওয়া এবং আর্থিক ও মানসিক হয়রানির ঘটনায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয় তাকে। আর সেই মামলায় বড় রায় দিয়েছে ভারতের ভোক্তা আদালত।

তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলা উপভোক্তা বিষয়ক কমিশন সম্প্রতি রয়্যাল এনফিল্ড এবং তাদের অনুমোদিত ডিলার ‘ভারত অটোমোটিভস’-কে যৌথভাবে ৫ লাখ ১০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, গ্রাহকের কাছে ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহ এবং পরবর্তী সেবায় গাফিলতির সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

আরও পড়ুন-৩ বছর পর নতুন লুকে ফিরল হোন্ডা সিটি

ঘটনার শুরু হয় রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি ৬৫০ সিসি মডেলের একটি মোটরসাইকেল কেনার পর। অভিযোগ অনুযায়ী, বাইকটি হাতে পাওয়ার কিছুদিনের মধ্যেই একের পর এক যান্ত্রিক সমস্যা দেখা দিতে থাকে। প্রথমে ছোটখাটো ত্রুটি মনে হলেও সময়ের সঙ্গে সমস্যা আরও বাড়তে থাকে।

সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে মোটরসাইকেলের ডিসপ্লে প্যানেল। কখনও স্ক্রিন কাজ করা বন্ধ করে দিচ্ছিল, আবার কখনও ডিসপ্লে ঝাপসা হয়ে যাচ্ছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে ডিসপ্লে ইউনিটটি মোট ছয়বার পরিবর্তন করতে হয়।

শুধু তাই নয়, বাইকের চাবির সেটও তিনবার বদলাতে হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বারবার পরিবর্তনের প্রয়োজন পড়ে।

ভুক্তভোগী ক্রেতা জানান, প্রায় তিন বছরের ব্যবধানে মোট ২৯৪ দিন বাইকটি বিভিন্ন সার্ভিস সেন্টারে পড়ে ছিল। অর্থাৎ বছরের পর বছর তিনি নিজের কেনা বাইক ব্যবহার করার সুযোগই পাননি।

সমস্যা সমাধানের আশায় তিনি কোয়েম্বাটুর ছাড়াও পুনে, মুম্বাই, নবি মুম্বাই, নয়ডা, নয়াদিল্লি এবং কুল্লুর অনুমোদিত সার্ভিস সেন্টারে বাইক নিয়ে যান। কিন্তু প্রতিবারই সাময়িক মেরামত করা হলেও স্থায়ী সমাধান পাওয়া যায়নি।

যান্ত্রিক ত্রুটির পাশাপাশি ডিলারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও ওঠে। মামলায় বলা হয়, বাইক ডেলিভারির সময় ক্রেতার কাছ থেকে অতিরিক্ত বিমা প্রিমিয়াম নেওয়া হয়েছিল।

এছাড়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের সময় ক্রেতার নাম ভুলভাবে লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে সেই ভুল সংশোধন করতে গিয়ে তাকে নানা প্রশাসনিক জটিলতা ও ভোগান্তির মুখে পড়তে হয়।

দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় এবং ডিলার ও কোম্পানির উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত ভোক্তা আদালতে মামলা করেন ওই ক্রেতা।

আদালত পুরো বিষয়টি পর্যালোচনা করে দেখতে পায়, নির্মাতা প্রতিষ্ঠান এবং ডিলার উভয়েই গ্রাহকসেবায় চরম অবহেলা করেছে। একই সঙ্গে মানসিক চাপ, সময়ের অপচয় এবং আর্থিক ক্ষতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।এরপর আদালত ক্ষতিপূরণ হিসেবে মোট ৫ লাখ ১০ হাজার রুপি প্রদানের নির্দেশ দেয়।

বিশেষজ্ঞদের মতে, এই রায় শুধু রয়্যাল এনফিল্ড নয়, বরং সব গাড়ি ও মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। বিক্রির পর গ্রাহকসেবা এবং দ্রুত সমস্যা সমাধান নিশ্চিত না করলে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে হতে পারে।

অন্যদিকে, ভোক্তা অধিকারকর্মীরা বলছেন, অনেক গ্রাহক দীর্ঘ ভোগান্তির পরও আইনি পদক্ষেপ নিতে চান না। তবে এই ধরনের রায় সাধারণ ক্রেতাদের নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন করবে।

সূত্র:এজেড

আরও পড়ুন-নতুন রাইডিং মোড ও ইউএসডি সাসপেনশনে এলো Bajaj Pulsar N160

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Inky khan

প্রযুক্তি ,স্মার্টফোন, ইন্টারনেট, মোবাইল টিপস সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি প্রযুক্তি সকল তথ্য সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমার মূল লক্ষ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now