আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

স্মার্টফোনের আসক্তি কমানোর সহজ উপায়

স্মার্টফোনের আসক্তি কমানোর সহজ উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া দৈনন্দিন জীবন কল্পনা করা কঠিন। যোগাযোগ, কাজ, বিনোদন, সামাজিক যোগাযোগমাধ্যম—সবকিছুতেই এখন স্মার্টফোনের ব্যবহার বেড়েছে। তবে অতিরিক্ত নির্ভরশীলতা ধীরে ধীরে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন-হেডফোন ব্যবহারে 60-60 নিয়ম মানছেন তো? নইলে হতে পারে শ্রবণক্ষতি

মনোবিজ্ঞানীদের মতে, স্মার্টফোন সবসময় কাছে না থাকলে অস্বস্তি বা উদ্বেগ অনুভব করার সমস্যাকে বলা হয় Nomophobia। দীর্ঘ সময় ফোন ব্যবহারের ফলে মনোযোগ কমে যাওয়া, ঘুমের সমস্যা, মানসিক চাপ ও সামাজিক বিচ্ছিন্নতার মতো সমস্যাও বাড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, কিছু সচেতন অভ্যাস গড়ে তুললে স্মার্টফোনের আসক্তি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

ব্যবহারের সময় সীমিত করুন

দিনে কতবার স্মার্টফোন ব্যবহার করবেন তা নির্ধারণ করুন। অপ্রয়োজনীয়ভাবে বারবার ফোন চেক করার অভ্যাস কমাতে হবে। খাওয়ার সময় বা কারও সঙ্গে কথা বলার সময় ফোন ব্যবহার না করারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে ফেলুন

Facebook, X বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানোর প্রবণতা কমাতে অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করতে পারেন। এতে সময়ের অপচয়ও কমবে।

নোটিফিকেশন নিয়ন্ত্রণ করুন

স্মার্টফোনে যত বেশি নোটিফিকেশন আসে, তত বেশি ফোন দেখার প্রবণতা বাড়ে। তাই অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

ঘুমানোর আগে ফোন বন্ধ রাখুন

ঘুমানোর আগে দীর্ঘ সময় ফোন ব্যবহার করলে ঘুমের মান নষ্ট হয়। বিশেষজ্ঞদের মতে, ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে ফোন ব্যবহার বন্ধ করা উচিত। সম্ভব হলে ফোন বন্ধ বা সাইলেন্ট করে দূরে রাখুন।

অ্যাপের সাহায্য নিন

বর্তমানে স্মার্টফোন ব্যবহার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন অ্যাপ রয়েছে। App Detox এবং RescueTime-এর মতো অ্যাপ ব্যবহার করে দৈনিক ফোন ব্যবহারের সময় নির্ধারণ করা যায়।

হাতঘড়ি ও অ্যালার্ম ঘড়ি ব্যবহার করুন

সময় দেখা বা অ্যালার্মের জন্য ফোন ব্যবহার করলে অনেকেই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকে পড়েন। তাই হাতঘড়ি বা আলাদা অ্যালার্ম ঘড়ি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রয়োজনে ফিচার ফোন ব্যবহার করুন

যাদের আসক্তি বেশি, তারা কিছুদিনের জন্য স্মার্টফোনের পরিবর্তে সাধারণ ফিচার ফোন ব্যবহার করতে পারেন। এতে ধীরে ধীরে নির্ভরশীলতা কমতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি থেকে পুরোপুরি দূরে থাকা সম্ভব নয়, তবে সচেতন ব্যবহারই পারে স্মার্টফোনের আসক্তি কমিয়ে মানসিক স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আনতে।

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন প্রতিবেদন

আরও পড়ুন-মোবাইল ফোনে ভাইরাস সুরক্ষা রাখবেন যেভাবে, জানুন সহজ উপায়

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

বাংলা টেক নিউজ টিম

বাংলা টেক নিউজ টিম একটি অভিজ্ঞ, দায়িত্বশীল ও পেশাদার কনটেন্ট রাইটারদের সমন্বয়ে গঠিত একটি লেখক দল, যারা বাংলা ভাষায় নির্ভুল, তথ্যভিত্তিক ও পাঠক-বান্ধব কনটেন্ট তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিটি লেখক প্রযুক্তি, ব্রেকিং নিউজ, অনলাইন আয়, স্বাস্থ্য, লাইফস্টাইল, ডিজিটাল ট্রেন্ড ও সমসাময়িক বিষয় নিয়ে গভীর গবেষণার মাধ্যমে কনটেন্ট তৈরি করে থাকেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now