আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

চাকরির বাজারে টিকে থাকতে স্বল্পমেয়াদি কারিগরি প্রশিক্ষণে ঝুঁকছেন তরুণরা

চাকরির বাজারে টিকে থাকতে স্বল্পমেয়াদি কারিগরি প্রশিক্ষণে

প্রযুক্তিনির্ভর নতুন শ্রমবাজারে নিজেদের দক্ষ করে তুলতে এখন স্বল্পমেয়াদি কারিগরি ও ডিজিটাল প্রশিক্ষণের দিকে ঝুঁকছেন দেশের তরুণরা। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর এক প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশের ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের বড় অংশ নতুন দক্ষতা শেখার জন্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণে আগ্রহী।

সম্প্রতি প্রকাশিত ‘লাইফলং লার্নিং অ্যান্ড স্কিলস ফর দ্য ফিউচার’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের তরুণদের ৫১ দশমিক ৫ শতাংশ নতুন কারিগরি দক্ষতা অর্জনের জন্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নিতে চান।

আরও পড়ুন-২০,৬৭১ জন কৃষক পাচ্ছেন কৃষক কার্ড, বছরে মিলবে ২৫০০ টাকা সহায়তা

প্রতিবেদনটি তৈরি করতে কর্মী জরিপ, অনলাইন চাকরির বাজার বিশ্লেষণ, বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তথ্য এবং ১৭৪টি গবেষণা পর্যালোচনা করা হয়েছে।

আইএলও বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), অটোমেশন, ডিজিটাল প্রযুক্তি এবং সবুজ অর্থনীতির প্রসারের কারণে বিশ্বজুড়ে শ্রমবাজার দ্রুত বদলে যাচ্ছে। ফলে প্রচলিত শিক্ষার পাশাপাশি নতুন দক্ষতা অর্জন এখন চাকরির বাজারে টিকে থাকার অন্যতম শর্ত হয়ে উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে সামগ্রিকভাবে ৪৮ দশমিক ৫ শতাংশ মানুষ নতুন কারিগরি দক্ষতা শেখার জন্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নিতে আগ্রহী। তরুণদের মধ্যে এই আগ্রহ সবচেয়ে বেশি। প্রাপ্তবয়স্কদের মধ্যে এ হার ৪৭ দশমিক ৯ শতাংশ এবং প্রবীণদের মধ্যে ৩৩ দশমিক ৬ শতাংশ।

ডিজিটাল ও কম্পিউটার দক্ষতা অর্জনের ক্ষেত্রেও তরুণদের আগ্রহ উল্লেখযোগ্য। জরিপে দেখা গেছে, ৫০ দশমিক ৫ শতাংশ তরুণ ডিজিটাল দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ নিতে চান।

বিশেষজ্ঞদের মতে, তথ্যপ্রযুক্তি, ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কাজের সুযোগ বাড়ায় তরুণদের মধ্যে প্রযুক্তিগত দক্ষতার চাহিদা দ্রুত বাড়ছে।

এছাড়া ব্যক্তিগত উন্নয়ন ও সফট স্কিলভিত্তিক প্রশিক্ষণের প্রতিও মানুষের আগ্রহ বাড়ছে। প্রায় ২৮ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ব্যক্তিগত উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশে এখনো প্রশিক্ষণ গ্রহণের সুযোগে বড় ধরনের বৈষম্য রয়েছে। আনুষ্ঠানিক খাতের কর্মীরা তুলনামূলক বেশি প্রশিক্ষণ পেলেও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের বড় অংশ সেই সুযোগ থেকে বঞ্চিত।

আইএলওর তথ্য অনুযায়ী, ১৫ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে মাত্র ১৬ শতাংশ গত এক বছরে কোনো কাঠামোবদ্ধ প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ফলে নিম্নআয়ের ও কম শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে দক্ষতার ঘাটতি আরও স্পষ্ট হয়ে উঠছে।

সুত্রঃ International Labour Organization (ILO)

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

বাংলা টেক নিউজ টিম

বাংলা টেক নিউজ টিম একটি অভিজ্ঞ, দায়িত্বশীল ও পেশাদার কনটেন্ট রাইটারদের সমন্বয়ে গঠিত একটি লেখক দল, যারা বাংলা ভাষায় নির্ভুল, তথ্যভিত্তিক ও পাঠক-বান্ধব কনটেন্ট তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিটি লেখক প্রযুক্তি, ব্রেকিং নিউজ, অনলাইন আয়, স্বাস্থ্য, লাইফস্টাইল, ডিজিটাল ট্রেন্ড ও সমসাময়িক বিষয় নিয়ে গভীর গবেষণার মাধ্যমে কনটেন্ট তৈরি করে থাকেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now