বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে চলমান মন্দা ও ব্যয় সংকোচনের ধারাবাহিকতায় এবার বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসতে যাচ্ছে টেলিকম জায়ান্ট Nokia থেকে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ধাপে ধাপে প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
এই সংখ্যা নকিয়ার মোট কর্মীবাহিনীর প্রায় এক-পঞ্চমাংশের সমান, যা সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতে অন্যতম বড় কর্মীসংকোচন হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে বিশ্বজুড়ে নকিয়ার কর্মীসংখ্যা প্রায় ৭৪ হাজারের বেশি।
আরও পড়ুন-গুগল মেটাসহ ১৮ মার্কিন কোম্পানিকে টার্গেট করল ইরান
বিশ্লেষকদের মতে, ব্যবসায়িক কাঠামো পুনর্গঠন এবং ব্যয় কমানোর কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিচ্ছে নকিয়া। টেলিকম খাতে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি বাজারে মুনাফা ধরে রাখতে প্রতিষ্ঠানগুলোকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।
বিশেষ করে ৫জি প্রযুক্তি সম্প্রসারণ, অবকাঠামো বিনিয়োগ এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে ব্যয় নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
নকিয়ার অন্যতম বড় প্রযুক্তি কেন্দ্র রয়েছে ভারতে, যেখানে প্রায় ১৭ হাজার কর্মী কাজ করছেন। ফলে এই ছাঁটাই পরিকল্পনার প্রভাব ভারতীয় কর্মীদের ওপরও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি খাতে দক্ষ জনবল থাকা সত্ত্বেও বিশ্বব্যাপী এই ধরনের ছাঁটাই অনেক কর্মীর জন্য অনিশ্চয়তা তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শুধু নকিয়াই নয়, গত কয়েক বছরে বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলোও একই পথে হাঁটছে। ব্যয় কমানো এবং ব্যবসা পুনর্গঠনের জন্য হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে শীর্ষ প্রতিষ্ঠানগুলো।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো Amazon, Microsoft এবং Google। এছাড়া Meta–ও বড় পরিসরে কর্মীসংকোচনের পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, প্রযুক্তি খাতে বিনিয়োগ পুনর্বিন্যাস এবং অটোমেশন বৃদ্ধির কারণে এই ছাঁটাই প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
আরও পড়ুন-হোয়াটসঅ্যাপে ‘Parent-Managed Account’ চালু: এবার শিশুদের WhatsApp Account নিয়ন্ত্রণ করবেন অভিভাবকরা
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔









