একসময় এয়ার কন্ডিশনার বা এসি ছিল শুধু ঘর ঠান্ডা রাখার যন্ত্র। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এই সাধারণ যন্ত্রই এখন পরিণত হয়েছে স্মার্ট হোম প্রযুক্তির গুরুত্বপূর্ণ অংশে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইওটি ও স্বাস্থ্যসুরক্ষাবিষয়ক আধুনিক প্রযুক্তি যুক্ত হওয়ায় নতুন প্রজন্মের এসি এখন শুধু ঠান্ডা বাতাসই দেয় না, বরং বাতাস বিশুদ্ধ রাখা, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ এবং দূর থেকে পরিচালনার মতো সুবিধাও দিচ্ছে।
আরও পড়ুন-রেফ্রিজারেটরের বাড়তি বিদ্যুৎ বিল কমানোর সহজ উপায় জেনে নিন
দেশীয় ইলেকট্রনিক ব্র্যান্ড Walton বাজারে এনেছে ‘অফলাইন ভয়েস কন্ট্রোল’ প্রযুক্তিসম্পন্ন স্মার্ট এসি। এই প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট ছাড়াই শুধু মুখের কথায় এসি নিয়ন্ত্রণ করা সম্ভব। পাশাপাশি আইওটি সুবিধার কারণে ব্যবহারকারীরা স্মার্টফোন ব্যবহার করে পৃথিবীর যেকোনো স্থান থেকে এসি চালু বা বন্ধ করতে পারবেন।
অন্যদিকে Transcom Digital বাজারজাত করছে Panasonic ও Haier-এর আধুনিক ‘গ্র্যাভিটি’ ও ‘ইন্টেলিকুল’ সিরিজের এসি। এসব এসিতে রয়েছে ভয়েস কমান্ড ও ওয়াই-ফাই প্রযুক্তি, যা ব্যবহারকারীদের আরও উন্নত স্মার্ট হোম অভিজ্ঞতা দিচ্ছে।
স্বাস্থ্যসুরক্ষার বিষয়টিও এখন গুরুত্ব পাচ্ছে এসি প্রযুক্তিতে। Electro Mart বাজারজাত করা Gree এসিতে যুক্ত হয়েছে ‘কোল্ড প্লাজমা প্লাস’ প্রযুক্তি, যা বাতাসের প্রায় ৯৯.৯৯ শতাংশ জীবাণু ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে এতে থাকা হিউমিডিটি কন্ট্রোলার ঘরের আর্দ্রতা স্বাভাবিক রাখতে সাহায্য করে।
দেশীয় ব্র্যান্ড Jamuna Electronics তাদের এসিতে ব্যবহার করছে তৃতীয় প্রজন্মের ইউভিসি লাইট ও সিলভার আয়ন প্রযুক্তি। এসব প্রযুক্তি বাতাসের ভাইরাস ও দুর্গন্ধ দূর করতে সহায়ক ভূমিকা রাখে। এছাড়া স্বয়ংক্রিয় ডি-জার্মিং ফিল্টার ঘরের বাতাস আরও স্বাস্থ্যকর রাখতে কাজ করে।
Electra এসিতে যুক্ত হয়েছে স্মার্ট এয়ারফ্লো সিস্টেম ও আধুনিক এয়ার ফিল্টার প্রযুক্তি। এর মাধ্যমে সূক্ষ্ম ধূলিকণা আটকে ঘরের ভেতরে ভারসাম্যপূর্ণ শীতল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়।
আধুনিক এসিতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ওয়ালটনের ‘এআই ডক্টর’ প্রযুক্তি এসিতে কোনো ত্রুটি দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে সার্ভিস সেন্টারে তথ্য পাঠাতে পারে। ফলে ব্যবহারকারীরা দ্রুত সেবা পাওয়ার সুযোগ পান।
এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতার ঝামেলা কমাতে যমুনা এসিতে যুক্ত হয়েছে ‘হাই-টেম্পারেচার সেলফ ক্লিনিং’ প্রযুক্তি। এই ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে এসির ভেতরের ধুলা ও বরফ পরিষ্কার হয়, ফলে এয়ারফ্লো স্বাভাবিক থাকে এবং বিদ্যুৎ সাশ্রয় হয়।
বিশেষজ্ঞরা বলছেন, স্মার্ট প্রযুক্তির এই উন্নয়নের ফলে এসি এখন আর শুধু বিলাসপণ্য নয়; বরং আধুনিক, স্বাস্থ্যকর ও প্রযুক্তিনির্ভর জীবনযাপনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। দেশীয় বাজারে বর্তমানে ভিশন, মিনিস্টার, এলিট-হাইটেকসহ বিভিন্ন ব্র্যান্ডও উন্নত প্রযুক্তির স্মার্ট এসি বাজারে আনছে। ফলে বাংলাদেশের এসি বাজার এখন বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।
সুত্রঃ প্রথম আলো প্রতিবেদন
আরও পড়ুন-মানুষ বুঝে নিজেই বাতাস বদলাবে শাওমির নতুন স্মার্ট এসি
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔








