আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

ফোনে ইন্টারনেটের গতি বাড়ানোর সহজ উপায়, জেনে নিন কার্যকর টিপস

ফোনে ইন্টারনেটের গতি বাড়ানোর সহজ উপায়, জেনে নিন কার্যকর টিপস

স্মার্টফোনে ধীরগতির ইন্টারনেট এখন অনেকের জন্য বড় ভোগান্তির কারণ। ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা অনলাইনে কাজ করার সময় নেট স্লো হয়ে গেলে বিরক্তি তৈরি হওয়াই স্বাভাবিক। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু সহজ কৌশল অনুসরণ করলেই ফোনের ইন্টারনেটের গতি অনেকটা বাড়ানো সম্ভব।

আরও পড়ুন-ঘরের যে ৪ জায়গায় রাউটার রাখলেই কমে যায় ইন্টারনেটের গতি

প্রথমেই এয়ারপ্লেন মোড অন করে আবার অফ করার পরামর্শ দেওয়া হয়। অ্যান্ড্রয়েড কিংবা আইফোন—দুই ক্ষেত্রেই এটি কার্যকর একটি পদ্ধতি। অন্তত ১৫ সেকেন্ড এয়ারপ্লেন মোড চালু রেখে বন্ধ করলে ফোন নতুন করে নেটওয়ার্ক টাওয়ার খুঁজতে শুরু করে, ফলে সিগন্যাল কিছুটা উন্নত হতে পারে।

এ ছাড়া ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করলেও অনেক সময় ধীরগতির সমস্যা কমে যায়। বিশেষ করে যখন ফোনে এক বা দুই দাগ সিগন্যাল দেখা যায়, তখন এই পদ্ধতি কাজে দেয়। তবে সেটিংস রিসেট করলে সংরক্ষিত ওয়াই-ফাই পাসওয়ার্ড ও কিছু কাস্টম সেটিংস মুছে যেতে পারে।

বর্তমানে অনেক জায়গায় ৫জি নেটওয়ার্ক পুরোপুরি চালু না হলেও ফোনে ৫জি মোড অন থাকে। ফলে ফোন বারবার ৫জি সিগন্যাল খুঁজতে গিয়ে ধীর হয়ে যেতে পারে। তাই এলাকার নেটওয়ার্ক পরিস্থিতি অনুযায়ী সঠিক কেরিয়ার সেটিংস নির্বাচন করা গুরুত্বপূর্ণ। প্রয়োজনে ৪জি মোড ব্যবহার করলে ইন্টারনেট আরও স্থিতিশীল হতে পারে।

বিশেষজ্ঞরা ফোন নিয়মিত রিস্টার্ট করারও পরামর্শ দেন। দীর্ঘ সময় ফোন চালু থাকলে অনেক সময় নেটওয়ার্ক ও সফটওয়্যারে সাময়িক সমস্যা তৈরি হয়। ফোন রিস্টার্ট করলে এসব ছোটখাটো ত্রুটি দূর হয়ে যায় এবং নেটওয়ার্কের কার্যকারিতা বাড়তে পারে।

পুরোনো সিম কার্ডও ইন্টারনেট ধীর হওয়ার একটি কারণ হতে পারে। দীর্ঘদিন ব্যবহৃত সিম পরিষ্কার করে আবার ব্যবহার করা যেতে পারে। তবে সম্ভব হলে নতুন ৪জি বা ৫জি সিম নেওয়াই ভালো। আধুনিক সিম কার্ড সাধারণত উন্নত নেটওয়ার্ক সাপোর্ট দেয় এবং সিগন্যাল গ্রহণ ক্ষমতাও বেশি থাকে।

এ ছাড়া ফোনের সফটওয়্যার আপডেট রাখা গুরুত্বপূর্ণ। নতুন আপডেটে অনেক সময় নেটওয়ার্ক সংক্রান্ত বাগ ঠিক করা হয়, যা ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে।

সব মিলিয়ে, ইন্টারনেট ধীর হলেই নতুন ফোন বা নতুন অপারেটরে যাওয়ার আগে এসব সহজ কৌশল চেষ্টা করে দেখা যেতে পারে। সচেতন ব্যবহারে অনেক ক্ষেত্রেই দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগ পাওয়া সম্ভব।

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন 

আরও পড়ুন-ঝড়ের সময় ওয়াইফাই চালু রাখা কতটা ঝুঁকিপূর্ণ জানালেন বিশেষজ্ঞরা

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

বাংলা টেক নিউজ টিম

বাংলা টেক নিউজ টিম একটি অভিজ্ঞ, দায়িত্বশীল ও পেশাদার কনটেন্ট রাইটারদের সমন্বয়ে গঠিত একটি লেখক দল, যারা বাংলা ভাষায় নির্ভুল, তথ্যভিত্তিক ও পাঠক-বান্ধব কনটেন্ট তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিটি লেখক প্রযুক্তি, ব্রেকিং নিউজ, অনলাইন আয়, স্বাস্থ্য, লাইফস্টাইল, ডিজিটাল ট্রেন্ড ও সমসাময়িক বিষয় নিয়ে গভীর গবেষণার মাধ্যমে কনটেন্ট তৈরি করে থাকেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now