আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

৭০০০mAh ব্যাটারিতে ভ্রমণ হবে নির্ভার ভিভো ভি৭০ এফই আনছে দীর্ঘ ব্যাকআপ

ভিভো ভি৭০ এফই

ভ্রমণে বের হলে স্মার্টফোন যেন হয়ে ওঠে সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। ম্যাপ দেখা, ছবি তোলা, সোশ্যাল মিডিয়ায় আপডেট দেওয়া কিংবা জরুরি যোগাযোগ—সবকিছুই এখন নির্ভর করে একটি ডিভাইসের ওপর। তবে দীর্ঘ সময় বাইরে থাকলে সবচেয়ে বড় যে সমস্যাটি সামনে আসে, সেটি হলো ব্যাটারি ব্যাকআপ। এই সমস্যার সমাধানেই নতুন স্মার্টফোন নিয়ে এসেছে Vivo

প্রতিষ্ঠানটির নতুন ডিভাইস Vivo V70 FE বিশেষভাবে তৈরি করা হয়েছে দীর্ঘ ভ্রমণ ও হেভি ইউজের কথা মাথায় রেখে। এতে ব্যবহার করা হয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার শক্তিশালী ব্লু-ভোল্ট ব্যাটারি, যা একবার চার্জ দিলেই পুরো দিন নির্ভার ব্যবহার নিশ্চিত করে।

আরও পড়ুন-৯০০০mAh ব্যাটারি ও ফ্ল্যাগশিপ চিপে এল OnePlus Nord 6

নতুন শহরে ঘুরতে গিয়ে হঠাৎ ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া যে কারও জন্যই অস্বস্তিকর। ম্যাপ বন্ধ হয়ে যাওয়া, ছবি তোলা বন্ধ হওয়া কিংবা জরুরি যোগাযোগে সমস্যা—এসব পরিস্থিতি ভ্রমণের আনন্দ নষ্ট করে দিতে পারে।

এই বাস্তব সমস্যাকে মাথায় রেখেই ভিভো তাদের নতুন ডিভাইসে দিয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা। একবার পূর্ণ চার্জে টানা প্রায় ১৩ ঘণ্টা টিকটক ব্যবহার, ১৯ ঘণ্টার বেশি নেভিগেশন এবং ৪৩ ঘণ্টারও বেশি সময় ইউটিউব ভিডিও দেখা সম্ভব বলে জানিয়েছে কোম্পানি।

শুধু বড় ব্যাটারি নয়, দ্রুত চার্জিং সুবিধাও যুক্ত করা হয়েছে এই স্মার্টফোনে। ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তির কারণে চার্জ কমে গেলেও খুব অল্প সময়েই ফোনটি আবার ব্যবহার উপযোগী হয়ে ওঠে।

ভ্রমণের সময় যেখানে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, সেখানে দ্রুত চার্জিং সুবিধা ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি এনে দিতে পারে।

ফোনের চার্জ একেবারে কমে গেলেও ব্যবহারকারীদের নিরাশ করবে না এই ডিভাইস। মাত্র ৫ শতাংশ চার্জে থাকা অবস্থায় সুপার ব্যাটারি সেভার মোড চালু করলে প্রায় ১৫৭ মিনিট পর্যন্ত কথা বলা সম্ভব। পাশাপাশি এটি ২১ ঘণ্টার বেশি স্ট্যান্ডবাই সুবিধাও দেয়।

আরও চমকপ্রদ বিষয় হলো, পূর্ণ চার্জে এই সেভার মোড ব্যবহার করলে ফোনের কার্যকারিতা ২০ দিন পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। ফলে দীর্ঘ ভ্রমণ বা জরুরি পরিস্থিতিতে এটি বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে।

বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ডিজাইন রাখা হয়েছে মাত্র ৭.৫৯ মিলিমিটার পাতলা, যা বহনে আরামদায়ক। ডিভাইসটিতে রয়েছে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে, যা ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও উন্নত করে।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর এবং অরিজিন ওএস ৬। ফলে গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং—সবকিছুই হবে স্মুথ ও দ্রুত।

এছাড়া আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং থাকায় ধুলোবালি কিংবা পানির ছিটা থেকেও ফোনটি সুরক্ষিত থাকবে, যা ভ্রমণের সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভ্রমণের অন্যতম আনন্দ হলো স্মৃতি ধরে রাখা। এ দিকটিও গুরুত্ব দিয়ে ডিভাইসটিতে দেওয়া হয়েছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা। এতে রয়েছে ৩০এক্স জুম সুবিধা, যা দূরের দৃশ্যও স্পষ্টভাবে ক্যাপচার করতে সক্ষম।

সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির কারণে চলন্ত অবস্থাতেও স্থির ছবি তোলা যায়। পাশাপাশি এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ ও এআই ম্যাজিক ওয়েদার ফিচার ছবি তুলতে এনে দেয় সৃজনশীলতা।

একই সিরিজে আরও রয়েছে Vivo V70, যেখানে যুক্ত করা হয়েছে ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা এবং ৪কে ৬০ এফপিএস ভিডিও সুবিধা।

সব মিলিয়ে, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, দ্রুত চার্জিং, শক্তিশালী ক্যামেরা ও নির্ভরযোগ্য পারফরম্যান্স—সবকিছু একসঙ্গে এনে ভিভো ভি৭০ এফই ভ্রমণপ্রেমীদের জন্য একটি কার্যকর সমাধান হিসেবে নিজেকে উপস্থাপন করেছে। যারা ঘুরতে ভালোবাসেন এবং স্মার্টফোনে নির্ভরশীল, তাদের জন্য এটি হতে পারে দুশ্চিন্তামুক্ত অভিজ্ঞতার নতুন সঙ্গী।

সুত্রঃDhaka Mail

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আরও পড়ুন-১৯,৯৯৯ টাকায় অনার এক্স৬ডি ৫জি স্মার্টফোন উন্মোচন দেশে

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

বাংলা টেক নিউজ টিম

বাংলা টেক নিউজ টিম একটি অভিজ্ঞ, দায়িত্বশীল ও পেশাদার কনটেন্ট রাইটারদের সমন্বয়ে গঠিত একটি লেখক দল, যারা বাংলা ভাষায় নির্ভুল, তথ্যভিত্তিক ও পাঠক-বান্ধব কনটেন্ট তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিটি লেখক প্রযুক্তি, ব্রেকিং নিউজ, অনলাইন আয়, স্বাস্থ্য, লাইফস্টাইল, ডিজিটাল ট্রেন্ড ও সমসাময়িক বিষয় নিয়ে গভীর গবেষণার মাধ্যমে কনটেন্ট তৈরি করে থাকেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now