ব্যবহারকারীদের দীর্ঘদিনের এক বড় সমস্যার সমাধান নিয়ে এলো জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। নতুন আপডেটের মাধ্যমে এখন ডিভাইস পরিবর্তন করলেও আর হারাতে হবে না গুরুত্বপূর্ণ চ্যাট হিস্ট্রি।
মার্চ মাসে চালু হওয়া এই আপডেটে ব্যবহারকারীরা সহজেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে চ্যাট স্থানান্তর করতে পারবেন। বিশেষ করে Android এবং iOS–এর মধ্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এটি বড় পরিবর্তন নিয়ে এসেছে।
আরও পড়ুন-স্ক্যাম ও হ্যাকিং রক্ষার্থে হোয়াটসঅ্যাপে আসছে বড় আপডেট
এর আগে আইফোন থেকে অ্যান্ড্রয়েড বা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে গেলে চ্যাট হিস্ট্রি হারানোর ঝুঁকি ছিল। ফলে অনেক ব্যবহারকারীই নতুন ফোনে যাওয়ার আগে দ্বিধায় পড়তেন।
তবে নতুন আপডেটের ফলে এই সমস্যার কার্যকর সমাধান হয়েছে। এখন ব্যবহারকারীরা খুব সহজেই তাদের পুরনো চ্যাট, মিডিয়া ফাইলসহ সম্পূর্ণ তথ্য নতুন ডিভাইসে স্থানান্তর করতে পারবেন। এতে করে গুরুত্বপূর্ণ তথ্য হারানোর ভয় আর থাকছে না।
এই আপডেটের আরেকটি উল্লেখযোগ্য ফিচার হলো মাল্টি-অ্যাকাউন্ট সাপোর্ট। আগে একটি ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ ছিল। তবে এখন iOS ব্যবহারকারীরা একই ফোনে একাধিক অ্যাকাউন্ট চালাতে পারবেন।
এই সুবিধাটি বিশেষ করে তাদের জন্য কার্যকর, যারা ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ আলাদা রাখতে চান। আলাদা অ্যাপ বা ডিভাইস ছাড়াই একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করা এখন অনেক সহজ হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত এবং সহজ করতে এই আপডেটগুলো আনা হয়েছে। ডিভাইস পরিবর্তন, ডেটা স্থানান্তর এবং একাধিক অ্যাকাউন্ট ব্যবস্থাপনা—সবকিছু এখন আরও দ্রুত ও ঝামেলামুক্ত হবে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে নিয়মিত নতুন ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। এই আপডেট ব্যবহারকারীদের জন্য যেমন সুবিধাজনক, তেমনি প্ল্যাটফর্মটির জনপ্রিয়তাও আরও বাড়াবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔









